সারাদেশ

জয়পুরহাট সীমান্তে ভারতীয় ৩ যুবককে পুশ-ইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ

 

জাহিদুল ইসলাম (জাহিদ) স্টাফ রিপোর্টার।

জয়পুরহাট সদর উপজেলার রামকৃষ্ণপুর সীমান্তে তিন যুবককে বাংলাদেশে জোরপূর্বক পুশ-ইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবি ও স্থানীয় গ্রামবাসীর তৎপরতায় সেই চেষ্টা ব্যর্থ হয়েছে।( ৬ অক্টোবর) মঙ্গলবার সকালে সীমান্তের ২৭৬ নম্বর মূল পিলার এলাকায় এ ঘটনা ঘটে।
বিজিবি-১৪ পত্নীতলা ব্যাটালিয়নের কড়িয়া ক্যাম্প ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বিএসএফ সদস্যরা সীমান্তের ২৭৬ নম্বর মূল পিলার এলাকা দিয়ে ওই তিন যুবককে অবৈধভাবে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে।
স্থানীয় প্রত্যক্ষদর্শী আজিম হোসেন জানান, সকালে সীমান্তঘেঁষা মাঠে কাজ করার সময় তিনি বিএসএফ সদস্যদের ওই তিন যুবককে সীমান্তের ২৭৬ নম্বর পিলারের কাছে এনে রাখার দৃশ্য দেখতে পান।
বিষয়টি জানতে পেরে বিজিবি সদস্যরা দ্রুত ঘটনাস্থলে তৎপর হন। পরে পশ্চিম রামকৃষ্ণপুর গ্রামের স্থানীয় বাসিন্দারাও বিজিবির সঙ্গে যোগ দেন। ২৭৬ নম্বর মূল পিলার থেকে প্রায় ৩০০ গজ দূরে সড়কপথে বিজিবি ও গ্রামবাসী সতর্ক অবস্থান নিয়ে পাহারা শুরু করেন। এতে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ হয় এবং তিন যুবককে ফেরত পাঠানো হয়। বর্তমানে তারা ভারতীয় সীমান্তের অভ্যন্তরে অবস্থান করছেন বলে জানা গেছে।
এ ঘটনার পর সীমান্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে বিএসএফ-১২৩ ব্যাটালিয়নের দুর্গাপুর ক্যাম্প ও বিজিবি-১৪ পত্নীতলা ব্যাটালিয়নের কড়িয়া ক্যাম্পের মধ্যে সকাল ১১টার দিকে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। প্রায় এক ঘণ্টা বৈঠক চললেও এতে কোনো চূড়ান্ত সমাধান হয়নি।
বিজিবির কড়িয়া বিওপির কমান্ডার মহাতাব উদ্দিন জানান, বিএসএফ অন্যায়ভাবে ওই তিন যুবককে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করেছিল। বিজিবি তাৎক্ষণিকভাবে কঠোর অবস্থান নিয়ে পুশ-ইনের চেষ্টা প্রতিহত করে এবং তিন যুবককে ভারতীয় সীমান্তের অভ্যন্তরে ফেরত পাঠাতে সক্ষম হয়। প্রথম দফার পতাকা বৈঠকে সমাধান না হওয়ায় এ বিষয়ে আরও একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,