Uncategorized

দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে আমরা কাজ করছি: ছাত্র হিযবুল্লাহ’র কেন্দ্রীয় সভাপতি

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি

‘দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে আমরা কাজ করছি। নেত্রকোনা জেলায় আমাদের চ্যালেঞ্জ হলো প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র হিযবুল্লাহ’র দাওয়াত পৌঁছে দেওয়া।’—এ কথা বলেছেন বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ’র ছারছীনা দরবার শরীফের কেন্দ্রীয় সভাপতি মুফতি মাওলানা মো. আবু ওয়াক্কস (মাঃ জিঃ আঃ)।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে নেত্রকোনা জেলা শাখার উদ্যোগে কলমাকান্দা নাজিরপুরের কয়ড়া মধ্যপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মুফতি মাওলানা মো. আবু ওয়াক্কস বলেন, ‘বর্তমানে যারা রাজনীতির সঙ্গে সংযুক্ত, তাদের সঙ্গে আমাদের একটি ভিন্নতা রয়েছে। আমরা এই গণতন্ত্রকে জায়েজ মনে করছি না। তাই গণতান্ত্রিক রাজনীতির বাইরে থেকে আমরা দ্বীনের দাওয়াত দিয়ে যাচ্ছি।’

তিনি আরও বলেন, ‘নেত্রকোনা জেলায় আমাদের চ্যালেঞ্জ প্রতিটি দ্বীনি প্রতিষ্ঠানে ছাত্র হিযবুল্লাহ’র দাওয়াত পৌঁছে দেওয়া। দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে আমরা কাজ করছি।’

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ’র কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হযরত মাওলানা মো. আকরাম হোসাইন মুহিব্বী, নেত্রকোনা জেলা ছাত্র হিযবুল্লাহ’র সাবেক সভাপতি হযরত মাওলানা মো. শাহ আলম মুহিব্বী, কলমাকান্দা থানা শাখার বাংলাদেশ জমিয়াতে হিযবুল্লাহ’র সভাপতি হাজী মো. আফতাব উদ্দিন’সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সম্মেলনে সংগঠনের কার্যক্রম, দ্বীনি দাওয়াত সম্প্রসারণ এবং নেত্রকোনা জেলার বিভিন্ন দ্বীনি প্রতিষ্ঠানে ছাত্র হিযবুল্লাহ’র কার্যক্রম আরও বিস্তৃত করার বিষয়ে আলোচনা করা হয়।

সম্মেলন শেষে — ছাত্র হিযবুল্লাহ’র নেত্রকোনা জেলা শাখায় ৩১ সদস্য বিশিষ্ট কমিটির নবগঠিত তালিকা ঘোষণা করা হয়। এতে সভাপতি হলেন হাফেজ ক্বারী নুরে আলম মুহিব্বী ও সাধারণ সম্পাদক হলেন শেখ সোহেল রানা শাকিম।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

Uncategorized সম্পাদকিয়

সম্পাদকের কথা

There are many variations of passages of Lorem Ipsum available but the majority have suffered alteration in that some injected
Uncategorized

Hello world!

Welcome to WordPress. This is your first post. Edit or delete it, then start writing! Print 🖨