সারাদেশ

নওগাঁয় সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিল থেকে অনুদান ১ লাখ ৮৩ হাজার ৫০০ টাকা ৪১জনের মাঝে বিতরণ

 

তৌফিক তাপস, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁ-৫ সদর আসনের সংসদ সদস্য মোঃ জাহিদুল ইসলাম ধলু’র
ঐচ্ছিক তহবিল থেকে ২০২৫-২৬ অর্থবছরের বরাদ্দকৃত অর্থ থেকে ১ লাখ ৮৩ হাজার ৫০০ টাকা অনুদান ৪১ জন দুঃস্থ অসহায় অসুস্থ্য উপকারভোগীর মাঝে বিতরণ করা হয়েছে।
শনিবার (২০ জুন) বিকেলে উপকারভোগীদের হাতে এ অনুদানের অর্থ তুলে দেওয়া হয়। এ-সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খায়রুল আলম গোল্ডেনসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী।
জানা গেছে, সংসদ সদস্য মোঃ জাহিদুল ইসলাম ধলু তাঁর বরাদ্দকৃত ঐচ্ছিক তহবিল থেকে বিভিন্ন অসহায় অসুস্থ দুস্থ্য ও সুবিধাবঞ্চিত ব্যক্তির অনুকূলে অনুদান প্রদানের অভিপ্রায় ব্যক্ত করেন। পরবর্তীতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে উক্ত ব্যয়ের অনুমোদন প্রদান করে।

অনুদানের মোট পরিমাণ ১ লাখ ৮৩ হাজার ৫০০ টাকা, যা নির্ধারিত ৪১ জন উপকারভোগীর মধ্যে বণ্টন করা হয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সরকারি বিধি-বিধান অনুসরণ করে অনুদানের অর্থ উপকারভোগীদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। সমাজ কল্যাণমূলক কর্মকাণ্ডের অংশ হিসেবে সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিল থেকে এ ধরনের সহায়তা নিয়মিতভাবে প্রদান করা হয়ে থাকে।

তারা আরও জানান, এই অনুদান অসহায়, দুস্থ ও আর্থিকভাবে সংকটাপন্ন মানুষের জীবনমান উন্নয়নে সহায়ক ভূমিকা রাখবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,