সারাদেশ

পলাশে রিকের প্রকল্প সমাপনী ও ভবিষ্যত কর্মপন্থা নির্ধারণ সভা অনুষ্ঠিত

পলাশ(নরসিংদী) প্রতিনিধি;
‎ইমপ্রুভড ইনকাম সিকিউরিটি থ্রু ইন্টারজেনারেশনাল গ্রুপস্ ফর ওল্ডার পিপল ইন বাংলাদেশ প্রকল্প আওতায় নরসিংদীর পলাশে প্রকল্প সমাপনী ও প্রবীণ জনগোষ্ঠীর উন্নয়নে ভবিষ্যত কর্মপন্থা নির্ধারণ এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
‎আজ ১৯ অক্টোবর সোমবার সকালে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা আন্তঃপ্রজন্ম স্বনির্ভর ক্লাব সমন্বয় কমিটির সভাপতি  মোঃ কামাল উদ্দিনের সভাপতিত্বে এবং রিকের মইনুল হকের সঞ্চালনায় ও স্বাগত বক্তব্যের মধ্যে দিয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
‎এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পলাশ উপজেলা নির্বাহী অফিসার ইশতিয়াক আহমেদ।
‎ইমপ্রুভড ইনকাম সিকিউরিটি থ্রু ইন্টারজেনারেশনাল গ্রুপস্ ফর ওল্ডার পিপল ইন বাংলাদেশ পলাশ রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার(রিক) এর আয়োজনে সভায় এ সময় আরো উপস্থিত ছিলেন ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি ও উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আলম মোল্লা, উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কাজী আতিকুল ইসলাম,উপজেলা কৃষি কর্মকর্তা-আয়েশা আক্তার, প্রাণিসম্পদ কর্মকর্তা- জুয়েল রানা,সমবায় কর্মকর্তা শাহিদা আক্তার, মহিলা বিষয়ক কর্মকর্তা – কবিতা ইসলাম, সমাজ সেবা কর্মকর্তা -মোঃ মাসুম ভুঁইয়া, রিকের মনিটরিং ফ্যাসিলিটেটর,মেহেদী হাসান সাব্বির, শারমিন সুলতানাসহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও এনজিও প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশ নেন।
‎সভা শেষে প্রবীণদের মধ্যে শতাধিক ছাতা বিতরন করা হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,