সারাদেশ

পাইকগাছা পৌর বিএনপির নেতৃবৃন্দের দুর্গাপূজা মন্দির পরিদর্শন

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:

পাইকগাছা পৌরসভার ৬টি দুর্গাপূজা মন্দির পরিদর্শন করেছেন পৌর বিএনপির নেতৃবৃন্দ। সোমবার(২৯ সেপ্টেম্বর) রাতে দুর্গাপূজা মণ্ডপসমূহে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনের লক্ষ্যে এবং সার্বিক তদারকির অংশ হিসেবে এ পরিদর্শন করেন তারা।

এ সময় পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ ও সাধারণ সম্পাদক কামাল আহমেদ সেলিম নেওয়াজের নেতৃত্বে সফরসঙ্গী ছিলেন পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ জিয়াউদ্দীন নায়েব, সাংগঠনিক সম্পাদক শেখ রুহুল কুদ্দুস ও মনিরুল ইসলাম মন্টু, পৌর যুবদলের আহ্বায়ক জি এম রুম্তম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আজারুল ইসলাম সানা, বিএনপি নেতা শাহিনুর রহমান শাহিন, ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ওবায়দুল ইসলাম ডালিম, ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ডাঃ শাহাবুদ্দিন আহমেদ, ১ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন, ৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শাহাদুল, ৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক তুষার সরদার, ৮ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ সহ পৌর বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ পূজা মণ্ডপে উপস্থিত হয়ে আয়োজকদের খোঁজখবর নেন এবং শান্তিপূর্ণভাবে উৎসব উদযাপনে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,