পাইকগাছায় উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত
এম জালাল উদ্দীন:খুলনা
খুলনার পাইকগাছা উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পরিষদের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী।
সভাপতির বক্তব্যে তিনি বলেন, জনসেবার মানোন্নয়ন ও সরকারি উন্নয়ন কার্যক্রমের সফল বাস্তবায়নে উপজেলার সব দপ্তরকে আন্তরিকতা, দায়িত্বশীলতা ও পারস্পরিক সমন্বয়ের ভিত্তিতে কাজ করতে হবে। এছাড়াও বিভিন্ন বিভাগের মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করা গেলে সরকারি সেবার মান আরও বৃদ্ধি পাবে এবং উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে গতিশীলতা আসবে বলে জানান তিনি।
সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের চলমান কার্যক্রম, উন্নয়ন প্রকল্পের অগ্রগতি, জনসেবা কার্যক্রমের মানোন্নয়ন, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং বিভিন্ন প্রশাসনিক বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি সংশ্লিষ্ট কর্মকর্তারা নিজ নিজ দপ্তরের কার্যক্রম ও অগ্রগতি তুলে ধরেন।
এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পার্থ প্রতিম রায়, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আহসানারা বিনতে আহমেদ, উপজেলা প্রকৌশলী মো. শাফিন শোয়েব, উপজেলা সমবায় কর্মকর্তা হুমায়ুন কবির, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সঞ্জয় দেবনাথ।
আরো উপস্থিত ছিলেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার রুহুল আমিন গাজী, গড়ইখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুস সালাম কেরু, রিপন কুমার মণ্ডল, ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আবুল হাসেম, পীযুষ কান্তি মণ্ডল, উপজেলা পরিষদের সিএ কৃষ্ণপদ মণ্ডলসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।




