সারাদেশ

পাইকগাছায় লবণাক্ত পানির অনুপ্রবেশ প্রতিরোধে ক্যাম্পেইন ও র‌্যালি অনুষ্ঠিত

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:

খুলনার পাইকগাছা উপজেলায় বসতি এলাকা ও কৃষিজমিতে ক্রমবর্ধমান লবণাক্ত পানির অনুপ্রবেশ প্রতিরোধ এবং টেকসই সমাধানের দাবিতে ক্যাম্পেইন ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে সচেতন নাগরিকবৃন্দ, স্থানীয় সংগঠন ও ভুক্তভোগী জনগণের উদ্যোগে এবং অগ্রগতি সংস্থার ‘সৃজন’ প্রকল্পের বাস্তবায়নে বিএমজেড ও নেটজ বাংলাদেশের সহযোগিতায় এ কর্মসূচি পালন করা হয়। র‌্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।

সমাবেশে বক্তারা বলেন, অব্যবস্থাপনা, দুর্বল ও অপর্যাপ্ত বেড়িবাঁধ, নদী ও খাল ভরাট এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবে লবণাক্ত পানি ক্রমাগতভাবে বসতি এলাকা ও কৃষিজমিতে প্রবেশ করছে। এর ফলে কৃষি উৎপাদন হ্রাস পাচ্ছে, সুপেয় পানির সংকট তীব্র হচ্ছে এবং জনস্বাস্থ্যের ঝুঁকি বাড়ছে।

বক্তারা আরও জানান, দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ না করা হলে অদূর ভবিষ্যতে এ অঞ্চল বসবাস ও কৃষির জন্য অনুপযোগী হয়ে পড়তে পারে। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি সমন্বিত ও জরুরি উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়।

সমাবেশ থেকে বেশ কয়েকটি দাবি তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে-টেকসই ও শক্তিশালী বেড়িবাঁধ নির্মাণ ও সংস্কার, লবণপানি অনুপ্রবেশে মানবসৃষ্ট কারণ চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণ, অননুমোদিত গেট ও পাইপলাইন বন্ধ, নদী-খালের স্বাভাবিক প্রবাহ পুনঃস্থাপন, কার্যকর পানি ব্যবস্থাপনা নিশ্চিতকরণ, সুপেয় পানির প্রাপ্যতা বৃদ্ধি এবং স্থানীয় জনগণের অংশগ্রহণে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ। এছাড়া ইউনিয়ন পর্যায়ে কমিউনিটি-ভিত্তিক পানি ব্যবস্থাপনা কমিটি পুনর্গঠন ও জবাবদিহিতা নিশ্চিত করার দাবিও জানানো হয়।

র‌্যালিতে স্থানীয় যুব সমাজের সদস্য, কমিউনিটি নেতৃবৃন্দ, এনজিও প্রতিনিধি, সাধারণ জনগণ এবং বিপুল সংখ্যক নারী অংশগ্রহণ করেন। আয়োজকরা জানান, লবণাক্ততা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,