ফরিদগঞ্জে নিজ উদ্যোগে রাস্তা সংস্কার করলেন মেম্বার প্রার্থী নাসরুল্লাহ
মোঃ সোহেল রানা :
চাঁদপুরের ফরিদগঞ্জে নিজ উদ্যোগে এলাকার চলাচলের রাস্তা সংস্কার করেছেন সম্ভাব্য মেম্বার প্রার্থী নাসরুল্লাহ খান রাসেল।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালের দিকে উপজেলার ১৫নং রুপসা উত্তর ইউনিয়ন গাব্দেরগাঁও হাজী বাড়ী সংলগ্ন রাস্তা জনগণের চলাচলের সুবিধার জন্য এই সংস্কারের উদ্যোগ নেয় ওই এলাকার ৭ নম্বর ওয়ার্ড মেম্বার প্রার্থীসহ জামাতের দায়িত্বশীলরা।
এবিষয়ে নাসরুল্লাহ খান রাসেল বলেন, আমাদের এলাকার রাস্তার কিছু অংশ দীর্ঘদিন চলাচলের অনুপযোগী ছিল। আমরা যুবসমাজ নিজেদের অর্থায়নে তা সংস্কার করেছি। ভবিষ্যতে যেকোনো সামাজিক কাজে আমরা সবসময় পাশে থাকবো। জনগন আমাকে ভোট দিয়ে নির্বাচিত করলে সর্বোচ্চ সেবা দিয়ে এলাকার উন্নয়নে কাজ করবো ইনশাআল্লাহ।
একাজে আরও অংশ নেন , ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা আ: গনী, সেক্রেটারি মাওলানা ইমরান সহ স্থানীয় নেতৃবৃন্দসহ অন্যান্যরা।এদিকে এই মহৎ কাজের জন্য এলাকাবাসীর প্রশংসায় ভাসছে মেম্বার প্রার্থী নাসরুল্লাহ । এবং ভবিষ্যতে তিনি এই সমাজের জন্য আরো ভালো কিছু দিবেন এটাই তাদের প্রত্যাশা।




