Uncategorized

ফরিদগঞ্জে বসতঘর পুড়ে ছাই, খোলা আকাশের নিচে পরিবার

মোঃ সোহেল রানা :
চাঁদপুরের ফরিদগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে আবুল হোসেনের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার (১৪ অক্টোবর) ভোররাতে উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের হুগলি এলাকার বরকন্দাজ বাড়িতে এ ঘটনা ঘটে। ঘর হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে পরিবারটি।
ফরিদগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মকর্তার প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। তবে আগুন লাগার প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যায়নি।

অন্যদিকে, ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি, পূর্বশত্রুতার জেরে তাদের বাড়িতে আগুন লাগানো হয়েছে। আবুল হোসেন জানান, ঘটনার আগের দিন বিকালে বেলায় নাছরিন আক্তারের সঙ্গে পূর্বশত্রুতা থাকা ব্যক্তিরা তাঁর ভাইকে ফোন করেছিলেন।এবং গতকাল বিকেল নাছরুম,বোরহান,রহমতুল্লাহসহ প্রায় ৮-১০ জন ব্যক্তি আমার বাড়িঘর চারদিকে দেখে যায়। পরে রাতে কে বা কারা তাঁদের বসতঘরে আগুন লাগিয়ে দেয়। তাঁদের ধারণা, পূর্বশত্রুতার জেরেই এ ঘটনা ঘটে। ক্ষতি হয়েছে ৫ লক্ষ টাকার।

এ ঘটনায় আবুল হোসেন ফরিদগঞ্জ থানায় ৪ জনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এরশাদ উল্লাহ বলেন, অগ্নিকাণ্ডের ঘটনাটি তিনি শুনেছেন এবং এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছেন। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

Uncategorized সম্পাদকিয়

সম্পাদকের কথা

There are many variations of passages of Lorem Ipsum available but the majority have suffered alteration in that some injected
Uncategorized

Hello world!

Welcome to WordPress. This is your first post. Edit or delete it, then start writing! Print 🖨