অর্থনীতি

বিষখালী নদীতে অবৈধ জাল ও বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, দুইজনকে জরিমানা

ইব্রাহীম খলীল, পাথরঘাটা।

বরগুনার পাথরঘাটায় বিষখালী নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে কাকচিড়া নৌ-পুলিশ ফাঁড়ি। বৃহস্পতিবার দিবাগত রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত পরিচালিত এ অভিযানে অবৈধ ড্রেজিংয়ের সাথে জড়িত দুইজনকে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করা হয়।

কাকচিড়া নৌ পুলিশ ফাঁড়ি সূত্রে জানা গেছে, ৭ মে রাত ১২টা ৪০ মিনিট থেকে ৮ মে সকাল ৭টা ৫ মিনিট পর্যন্ত পাথরঘাটা উপজেলার বিষখালী নদীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নৌ পুলিশ, উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।
অভিযান চলাকালে মালিকবিহীন অবস্থায় প্রায় ৫ হাজার মিটার অবৈধ চিংড়ি জাল উদ্ধার করা হয়। এছাড়াও একটি ফিশিং বোট জব্দ করা হয়। পরে মোবাইল কোর্টের মাধ্যমে জড়িতদের ২৫ হাজার টাকা করে জরিমানা করা হয়।

কাকচিড়া নৌ-পুলিশ ফাঁড়ীর ইনচার্জ আবু যিয়াদ ফখরুল আলম খান বলেন, “বিষখালী নদীতে অবৈধ বালু উত্তোলন ও নিষিদ্ধ জাল ব্যবহার করে মাছ শিকার রোধে আমাদের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। নদী ও পরিবেশ রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর এ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। কাউকে ছাড় দেওয়া হবে না।”
উপজেলা প্রশাসন জানায়, নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবেশ ধ্বংসের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

You may also like

অর্থনীতি

আর্থিক খাতে এত বড় ক্ষত কল্পনাতীত

অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, আর্থিক খাতে এত বড় ক্ষত সৃষ্টি হয়েছে সেটা বাইরে থেকে কল্পনাও করা
Uncategorized অর্থনীতি

পিরোজপুরে বসুন্ধরা সিমেন্টের উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত

  • ডিসেম্বর ১৯, ২০২৪
পিরোজপুর প্রতিনিধি:পিরোজপুরে বসুন্ধরা সিমেন্ট আয়োজিত “শৈল্পিক নির্মানে রাজমিস্ত্রীর অবদান” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ ডিসেম্বর) রাতে শহরের বাইপাস সড়কের