মধ্যনগরে কারিতাস আলোক কোরে-২ প্রকল্পের উদ্যোগে মোবাইল এগ্রো ভেট সার্ভিস অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক,সুনামগঞ্জ
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বংশীকুন্দা ইউনিয়নের বহেড়াতুলী গ্রামে পশুপাখির রোগবালাই বিষয়ক পরামর্শ সেবা প্রদান করা হয়েছে।
আজ মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ ইং তারিখ বেলা ১১টায় কারিতাস আলোক কোরে-২ প্রকল্পের আয়োজনে মোবাইল এগ্রো ভেট সার্ভিস কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে এলাকার খামারি ও কৃষকদের মাঝে গবাদিপশু ও হাঁস-মুরগির বিভিন্ন রোগ, প্রতিকার ও প্রতিরোধ বিষয়ে পরামর্শ দেওয়া হয়।
পরামর্শ প্রদান করেন ধর্মপাশা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মবিন হাই এবং ভেটেরিনারি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট মো. শাহ আলম।
এসময় বক্তারা খামারিদের রোগ প্রতিরোধে নিয়মিত টিকাদান, কৃমিনাশক প্রদান ও সুষম খাদ্য ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি তাৎক্ষণিকভাবে উপস্থিত খামারিদের বিভিন্ন সমস্যার সমাধান ও প্রয়োজনীয় ওষুধ সম্পর্কে ধারণা দেওয়া হয়।
কারিতাস আলোক কোরে-২ প্রকল্পের এ উদ্যোগে স্থানীয় খামারিরা উপকৃত হয়েছেন বলে জানান আয়োজকরা। প্রত্যন্ত অঞ্চলে প্রাণিসম্পদ সেবা পৌঁছে দিতে এ ধরনের মোবাইল ভেট সার্ভিস অব্যাহত থাকবে বলে জানানো হয়।




