রাজনীতি সারাদেশ

সাতক্ষীরা-৪ আসনে মনোনয়নপত্র জমা দিলেন বাবা-ছেলে

মোঃ খলিলুর রহমান,সাতক্ষীরা ::
সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনে দুটি ভিন্ন রাজনৈতিক দল থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন বাবা ও ছেলে। সোমবার বিকেলে সাতক্ষীরার জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন তাঁরা।
মনোনয়নপত্র জমা দেওয়া প্রার্থীরা হলেন সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও গণ অধিকার পরিষদ মনোনীত প্রার্থী এইচ এম গোলাম রেজা এবং তাঁর ছেলে জাতীয় পার্টির (রুহুল আমিন হাওলাদার) মনোনীত প্রার্থী হোসাইন মোহাম্মদ মায়াজ। সোমবার বিকেল চারটায় দিকে হোসাইন মোহাম্মদ মায়াজ জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে মনোনয়নপত্র জমা দেন। একই সময় গণ অধিকার পরিষদের নেতা-কর্মীরা তাঁদের দলীয় প্রার্থী এইচ এম গোলাম রেজার পক্ষে মনোনয়নপত্র জমা দেন। সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা আফরোজা আখতার বিষয়টি নিশ্চিত করেন।
এ বিষয়ে বক্তব্যের জন্য সাবেক সংসদ সদস্য এইচ এম গোলাম রেজার মুঠোফোন নম্বরে একাধিকবার কল করা হলেও তিনি সাড়া দেননি।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,