সারাদেশ

হাটহাজারীতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম স্মৃতি শিক্ষা বৃত্তি এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

হাটহাজারী প্রতিনিধি: হাটহাজারীতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম গবেষণা সংসদের উদ্যোগে ‘জাতীয় কবি কাজী নজরুল ইসলাম স্মৃতি শিক্ষা বৃত্তি-২০২৫’ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(২৫ জুলাই) হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম গবেষণা সংসদের চেয়ারম্যান প্রফেসর ড. মো. নূরে আলম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহেদ আরমান। উদ্বোধক ছিলেন ফয়েজ নূর নাহার ফাউন্ডেশনের চেয়ারম্যান সুলতানা নুর জাহান রোজী।
প্রধান অতিথির বক্তব্যে শাহেদ আরমান বলেন,
“প্রতিটি শিশুর ভেতরই আলাদা প্রতিভা লুকিয়ে থাকে। সেই প্রতিভা বিকাশের সুযোগ করে দেয় এ ধরনের শিক্ষা বৃত্তি। শুধু শ্রেণিকক্ষ বা বোর্ড পরীক্ষার ফলাফল দিয়েই একজন শিক্ষার্থীর প্রকৃত মেধা মূল্যায়ন করা সম্ভব নয়। তাই শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার পাশাপাশি বিভিন্ন মেধা ও বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করা উচিত। এতে তাদের আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে এবং ভবিষ্যতে আরও বড় অর্জনের পথ সুগম হবে।”
তিনি আরও বলেন, “জাতীয় কবি কাজী নজরুল ইসলামের আদর্শ, সাহিত্য ও চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এমন আয়োজন অত্যন্ত প্রশংসনীয়। সমাজের বিত্তবান ও শিক্ষানুরাগীদেরও এ ধরনের উদ্যোগে এগিয়ে আসা প্রয়োজন।”
ফয়েজ নুর নাহার ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রোজিনা রহমান, হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জসিম উদ্দিন, হাটহাজারী উপ-সহকারী কৃষি অফিসার মুহাম্মদ কামাল হোছাইন এবং হাটহাজারী সাংবাদিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মো. বোরহান উদ্দিন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম গবেষণা সংসদের পরীক্ষা নিয়ন্ত্রক মো. এরশাদুল আলম। সার্বিক পরিচালনায় ছিলেন সংগঠনের সদস্য সচিব মাওলানা মোহাম্মদ উল্লাহ।
অনুষ্ঠানের শেষে বৃত্তি পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের হাতে সম্মাননা সনদ, ক্রেস্ট ও পুরস্কার তুলে দেওয়া হয়। এ সময় অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,