Uncategorized

কলমাকান্দায় কারিতাসের উদ্যোগে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

কলমাকান্দা (নেত্রকোণা) প্রতিনিধি

কারিতাস ময়মনসিংহ অঞ্চলের উদ্যোগে নেত্রকোনার কলমাকান্দা উপজেলার বালুচড়া ক্যাথলিক মিশনের হল রুমে একটি প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ মার্চ ) বালুচড়া মিশন হলরুমে এ সভার আয়োজন করা হয়। সভাটি কারিতাস বাংলাদেশ এর ময়মনসিংহ অঞ্চলের আওতায় পরিচালিত “Formation and Capacity Building for the Vulnerable Indigenous Adolescent and Youths in Mymensingh (FIAY)” প্রকল্পের কার্যক্রম সম্পর্কে অবহিত করার উদ্দেশ্যে অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আশরাফুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, যুব উন্নয়ন অধিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, কলমাকান্দা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ ওবায়দুল হক, চেয়ারম্যান, খারনৈ ইউনিয়ন পরিষদ। অনুষ্ঠানে সভাপতি হিসেবে আরও উপস্থিত ছিলেন কারিতাস ময়মনসিংহ অঞ্চলের আঞ্চলিক পরিচালক মিসেস রোজী রংমা। এছাড়াও উপস্থিত ছিলেন কপোতী ঘাগ্রা, প্রধান শিক্ষিকা, নলছাপ্রা উচ্চ বিদ্যালয়; চার্লস নকরেক, সেক্রেড হার্ট উচ্চ বিদ্যালয় বালুচড়া। আরও উপস্থিত ছিলেন ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মুকুট স্নাল, এলাকার পাল-পুরোহিতগণসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুশীল সমাজের প্রতিনিধি।

অংশীদারগণ ও এলাকাবাসী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সূচনা রুরাম, ফিল্ড অফিসার, নলছাপ্রা, কারিতাস আলোক কোর-২। সভায় প্রকল্পের উদ্দেশ্য ও কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোকপাত করেন নিশান রেমা, FIAY প্রকল্পের প্রজেক্ট অফিসার। তিনি তুলে ধরেন, এ প্রকল্পের মাধ্যমে আদিবাসী কিশোর-কিশোরী ও যুবকদের দক্ষতা উন্নয়ন, নেতৃত্ব বিকাশ এবং সামাজিক সক্ষমতা বৃদ্ধির জন্য বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে এবং কারা এর আওতাধীন হবে।
সভায় অতিথিদের জন্য মুক্ত আলোচনা ও প্রশ্নোত্তরের সুযোগ প্রদান করা হয়। এ সময় আলোচিত হয় কীভাবে আদিবাসী যুবক-যুবতীদের মাদক থেকে দূরে রাখা যায় এবং ঝরে পড়া শিক্ষার্থীদের উন্নয়ন ও শিক্ষার হার বাড়ানো সম্ভব। এছাড়াও গ্রাম ও ইউনিয়ন পর্যায়ে কমিটি গঠনের মাধ্যমে স্থানীয় পর্যায়ে সমন্বিত উদ্যোগ নেয়ার পরিকল্পনা উপস্থাপন করা হয়।

খারনৈ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ওবায়দুল হক তার বক্তব্যে “ক্ষুদ্র নৃগোষ্ঠী” শব্দটির ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানান এবং আদিবাসী জনগোষ্ঠীর পাশে থেকে তাদের উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। প্রধান অতিথি উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল ইসলাম বলেন, যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন সরকারি প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে কারিতাসের আওতাভুক্ত যুবক-যুবতীদের দক্ষ ও আত্মনির্ভরশীল করে তুলতে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা হবে এবং কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণের কথা জানান।এছাড়াও অতিথিরা গ্রাম ও ইউনিয়ন পর্যায়ে কমিটি গঠনের মাধ্যমে স্থানীয় পর্যায়ে কার্যক্রমগুলো সহজ, সুসংগঠিত ও কার্যকরভাবে বাস্তবায়নের জন্য প্রস্তাবনা দেন।

সবশেষে কারিতাস ময়মনসিংহ অঞ্চলের আঞ্চলিক পরিচালক মিসেস রোজী রংমা বলেন, কীভাবে প্রকল্পের কার্যক্রমকে সহজ, অর্থবহ ও কার্যকরভাবে বাস্তবায়ন করা যায় সে বিষয়ে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তিনি উল্লেখ করেন, কারিতাস ভালোবাসা, যত্ন ও মানবিক মূল্যবোধের মাধ্যমে আদিবাসী যুবক-যুবতীদের বিকাশে কাজ করে যাচ্ছে এবং এই প্রকল্পের মাধ্যমে তাদের সক্ষম ও আত্মবিশ্বাসী নাগরিক হিসেবে গড়ে তুলতে উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
সভাটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় এবং উপস্থিত সবাই প্রকল্পটির সফল বাস্তবায়নের জন্য সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

Uncategorized সম্পাদকিয়

সম্পাদকের কথা

There are many variations of passages of Lorem Ipsum available but the majority have suffered alteration in that some injected
Uncategorized

Hello world!

Welcome to WordPress. This is your first post. Edit or delete it, then start writing! Print 🖨