Uncategorized

কলমাকান্দায় খ্রিষ্টরাজার পর্ব ও ঐতিহ্যবাহী ওয়ানগালা উদযাপন

(নেত্রকোণা) প্রতিনিধি

নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় ওয়ানগালা ও খ্রিষ্টরাজার পর্ব উদযাপন করা হয়েছে। রোববার (২২ নভেম্বর) সকালে বালুচড়া মিশনের আয়োজনে এবং কারিতাস আলোক কোরে-২ প্রকল্প ও ইসিএলআরসি, ময়মনসিংহের সহযোগিতায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এই উৎসবে আদিবাসীরা শস্যের ভালো ফলনের জন্য শস্যদেবতাকে ধন্যবাদ জানান এবং নতুন ফসল ঘরে তোলার অনুমতি প্রার্থনা করেন। পাশাপাশি আনন্দ ও সবার পরিবারের মঙ্গল কামনা করে তাঁরা এই ওয়ানগালা নবান্ন উৎসব পালন করেন।

অনুষ্ঠানে খামাল ছিলেন বালুচড়া ধর্মপল্লির পালপুরোহিত রেভা. ফাদার প্লিনসন মানখিন। তিনি খ্রিষ্টযাগ উৎসর্গ করেন। খ্রিষ্টরাজার পর্ব এবং গারো সম্প্রদায়ের ঐতিহ্যবাহী নবান্ন উৎসব ওয়ানগালা একসঙ্গে উদযাপনের মূল গুরুত্ব হলো আধ্যাত্মিক কৃতজ্ঞতা ও নিজস্ব সাংস্কৃতিক ঐতিহ্যের মেলবন্ধন।

অনুষ্ঠানে প্রথম অধিবেশনে খ্রিষ্টযাগ ও ওয়ানগালা এবং দ্বিতীয় অধিবেশনে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে ট্রাইব্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কলমাকান্দা থানা শাখা। এতে সহায়তা করে কারিতাস আলোক কোরে-২ প্রকল্প ও ইসিএলআরসি প্রকল্প।

ওয়ানগালা সাংস্কৃতিক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ট্রাইব্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কলমাকান্দা থানা শাখার চেয়ারম্যান মুকুট স্নাল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেভা. ফাদার প্লিনসন মানখিন। প্রধান আলোচক হিসেবে ছিলেন ফাদার মাইকেল তপন ম্রং।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান নিশিকান্ত জাম্বিল, বালুচড়া মিশনের জেনারেল সেক্রেটারি বিনয় রংদী এবং আলোক কোরে-২ প্রকল্পের মাঠ কর্মকর্তা সূচনা রুরাম।

সঞ্চালনার দায়িত্বে ছিলেন কো-অর্ডিনেটর গোলাপি চিসিক ও ট্রাইব্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কলমাকান্দা থানা শাখার জেনারেল সেক্রেটারি সুজিত মানখিন।

অনুষ্ঠানে আগামী বছরের জন্য নকম্মা নির্বাচন করা হয় ট্রাইব্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কলমাকান্দা থানা শাখার চেয়ারম্যান মুকুট স্নালকে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

Uncategorized সম্পাদকিয়

সম্পাদকের কথা

There are many variations of passages of Lorem Ipsum available but the majority have suffered alteration in that some injected
Uncategorized

Hello world!

Welcome to WordPress. This is your first post. Edit or delete it, then start writing! Print 🖨