সারাদেশ

কুমিল্লা জেলা রোভারের আয়োজনে বাংলাদেশ স্কাউটস দিবস উদযাপন।

খন্দকার মহিবুল হক, কুমিল্লা।
নতুন দিনের অঙ্গীকার, স্কাউটিং হোক সবার এই শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশ স্কাউটস কুমিল্লা জেলা রোভারের আয়োজনে বাংলাদেশ স্কাউটস দিবস উপলক্ষে আনন্দ শোভাযাত্রা, কুইজ প্রতিযোগীতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরন অনুষ্ঠান আয়োজন করা হয়।
কুমিল্লা জেলা রোভারের সহ সভাপতি কুমিল্লা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মো: নুরুর রহমান খান এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন কুমিল্লা জেলা রোভারের সম্পাদক ও কুমিল্লা আইডিয়াল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মো. মহিউদ্দিন লিটন সিএএলটি, কুমিল্লা অজিত গুহ কলেজের উপাধ্যক্ষ মো. মোস্তাক আহমদ, কুমিল্লা জেলা রোভারের কোষাধ্যক্ষ ও হাজী আক্রাম উদ্দিন স্কুল এন্ড কলেজের রোভার স্কাউট লিডার মো. মাঈনুদ্দীন খন্দকার।

উডব্যাজার অনুষ্ঠানে রক্তরা বলেন, বাংলাদেশকে একটি উন্নত, সমৃদ্ধ বাংলাদেশ গঠনের জন্য শিক্ষার্থীদেরকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। স্কাউট আন্দোলন শিক্ষার্থীকে নতুন ও জীবনমুখী শিক্ষা দিয়ে, সেবা দেওয়ার মানসিকতা সর্ম্পূন করে দেশপ্রেমিক নাগরিক তৈরিতে অগ্রনী ভুমিকা রাখছ।  বাংলাদেশ স্কাউট দিবস পালনের মাধ্যমে রোভার স্কাউটের আনন্দদায়ক, শিক্ষামূলক এবং প্রতিযোগিতামূলক ইভেন্টে অংশগ্রহনের সুযোগ পায়।
কুমিল্লা জেলা রোভারের যুগ্ম-সম্পাদক এথনিকা স্কুল এন্ড কলেজের রোভার স্কাউট লিডার মো. দাউদ খান দোলন এর পরিচালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউট আদর্শ সদর উপজেলার সম্পাদক ও রাজাপুর ফয়জুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: জাহাঙ্গীর আলম, ইবনে তাইমিয়া কলেজের রোভার স্কাউট লিডার ও সহকারী অধ্যাপক সুলতান মু. ইলিয়াস শাহ, রূপসী বাংলা কলেজের রোভার স্কাউট লিডার মো: কবির উদ্দিন। অনুষ্ঠানে কুমিল্লা জেলার বিভিন্ন কলেজ ওবিশ্ববিদ্যালয়ের শতাধিক রোভার ও গার্ল ইন রোভার স্কাউটরা অংশগ্রহন করে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,