রাজনীতি সারাদেশ

জামালপুরে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শুরু, ৬২৩ কেন্দ্রে চলছে ভোট

ফারিয়াজ ফাহিম
জামালপুর

জামালপুরে শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। সকাল সাড়ে ৭টা থেকে জেলার ৫টি সংসদীয় আসনের ৬২৩টি ভোটকেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়।

নির্ধারিত সময়ের আগেই বিভিন্ন কেন্দ্রে বিপুলসংখ্যক ভোটারের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

ভোটাররা পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার পাশাপাশি গণভোটেও অংশ নিচ্ছেন। দীর্ঘদিন পর ভোটাধিকার প্রয়োগ করতে পেরে আনন্দ প্রকাশ করেন অনেকে। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী বিকেল সাড়ে ৪টা পর্যন্ত টানা ৯ ঘণ্টা ভোটগ্রহণ চলবে।

নির্বাচন শান্তিপূর্ণ রাখতে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মাঠে দায়িত্ব পালন করছেন। ঝুঁকিপূর্ণ ও অধিক ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।

জেলার ৫টি সংসদীয় আসনে মোট ৩৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আসনভিত্তিক তথ্য:
জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ)
প্রতিদ্বন্দ্বী প্রার্থী: ৫ জন
মোট ভোটার: ৪,৩১,৭০৭ জন
পুরুষ: ২,১৬,২০৭ জন
নারী: ২,১৫,৪৯৮ জন
নতুন ভোটার: ৩০,২০৮ জন
পোস্টাল ভোট: ২,৮২০ জন
ভোটকেন্দ্র: ১২৮টি
ঝুঁকিপূর্ণ কেন্দ্র: ৫৬টি
অধিক ঝুঁকিপূর্ণ কেন্দ্র: ২৯টি

জামালপুর-২ (ইসলামপুর)
প্রতিদ্বন্দ্বী প্রার্থী: ৪ জন
মোট ভোটার: ২,৮২,০৮৮ জন
পুরুষ: ১,৪৪,৪৫৮ জন
নারী: ১,৩৭,৬২৯ জন
নতুন ভোটার: ১৭,১৮১ জন
পোস্টাল ভোট: ২,০২৭ জন
ভোটকেন্দ্র: ৯২টি
ঝুঁকিপূর্ণ কেন্দ্র: ২২টি
অধিক ঝুঁকিপূর্ণ কেন্দ্র: ১০টি

জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ)
প্রতিদ্বন্দ্বী প্রার্থী: ৯ জন
মোট ভোটার: ৫,৩৯,৫০৩ জন
পুরুষ: ২,৭৪,২৫৮ জন
নারী: ২,৬৫,২৩৯ জন
নতুন ভোটার: ৩৭,৬৮৪ জন
পোস্টাল ভোট: ৪,৮১৬ জন
ভোটকেন্দ্র: ১৫৪টি
ঝুঁকিপূর্ণ কেন্দ্র: ৪৩টি
অধিক ঝুঁকিপূর্ণ কেন্দ্র: ১৯টি

জামালপুর-৪ (সরিষাবাড়ী)
প্রতিদ্বন্দ্বী প্রার্থী: ৬ জন
মোট ভোটার: ৩,০৪,৯৯২ জন
পুরুষ: ১,৫১,৫২৮ জন
নারী: ১,৫৩,৪৬৩ জন
নতুন ভোটার: ১৫,৭৩১ জন
পোস্টাল ভোট: ২,৪৫৫ জন
ভোটকেন্দ্র: ৮৮টি
ঝুঁকিপূর্ণ কেন্দ্র: ১৬টি
অধিক ঝুঁকিপূর্ণ কেন্দ্র: ৯টি

জামালপুর-৫ (জামালপুর সদর)
প্রতিদ্বন্দ্বী প্রার্থী: ১০ জন
মোট ভোটার: ৫,৭৬,৮০৮ জন
পুরুষ: ২,৮১,৭৪৬ জন
নারী: ২,৯৫,০৫২ জন
নতুন ভোটার: ৩৪,৩২৮ জন
পোস্টাল ভোট: ৪,১৭৯ জন
ভোটকেন্দ্র: ১৬১টি
ঝুঁকিপূর্ণ কেন্দ্র: ৭৫টি
অধিক ঝুঁকিপূর্ণ কেন্দ্র: ৫৫টি

সামগ্রিকভাবে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি সকাল ১০ টা পর্যন্ত।।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,