সারাদেশ

ঢাকা থেকে ফেরার পর নিখোঁজ, পরের দিন সরিষা ক্ষেতে মিলল দশম শ্রেণির শিক্ষার্থীর মরদেহ

জাহিদুল ইসলাম (জাহিদ) স্টাফ রিপোর্টার।

জয়পুরহাট পৌর শহরের পূর্ব দেবীপুর এলাকায় একটি সরিষার ক্ষেত থেকে তাইফ হাসান (১৬) নামে এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (০১ ফেব্রুয়ারি) বিকেলে স্থানীয়রা সরিষা ক্ষেতে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দিলে সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নিহত তাইফ হাসান জয়পুরহাটের খনজনপুর এলাকার মৃত তুহিন হোসেনের ছেলে। সে বর্তমানে মায়ের সঙ্গে নওগাঁ জেলার ধামইরহাট উপজেলার কালুপাড়া গ্রামে নানার বাড়িতে থাকত। তাইফ জগদুল আদিবাসী স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র ছিল।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, শনিবার (৩১ জানুয়ারি) তাইফ তার মায়ের সঙ্গে ঢাকা থেকে বাসযোগে জয়পুরহাটে আসে। পরে শহরের মাছুয়া বাজার মোড় এলাকায় কিছু সময়ের জন্য সরে গিয়ে নিখোঁজ হয় সে। এরপর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।

এরপর রোববার বিকেলে পূর্ব দেবীপুর এলাকার একটি সরিষার ক্ষেতে তার মরদেহ পাওয়া যায়।

জয়পুরহাট সদর থানার উপপরিদর্শক (এসআই) মেহেদী আলম জানান, প্রাথমিকভাবে ঘটনাটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে তিনি জানান।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,