তালায় ঘন ঘন ইউএনও বদলি,পরিকল্পিত উন্নয়নে পিছেয়ে উপজেলাবাসী
মোঃ খলিলুর রহমান,সাতক্ষীরা ::
বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি প্রাচীন এবং ঐতিহাসিক জনপদ হলো সাতক্ষীরার তালা উপজেলা| কপোতাক্ষ নদের তীরে অবস্থিত জাঁকজমকপূর্ণ এই জনপদটি পর্যায়ক্রমে থানা ও উপজেলায় উন্নীত হয়েছে|
পাটকেলঘাটা থানা এবং তালা উপজেলা নিয়ে গঠিত এ জনপদের মানুষের দুর্দশার যেন শেষ নেই| গত এক বছরে চার জন উপজেলা নির্বাহী নির্বাহী কর্মকর্তা (ইউএনও)কে বদলি করা হয়েছে বিভিন্ন নোটিশের মাধ্যমে| একের পর এক বদলির কারনে এ উপজেলার মানুষেরা সরকারি কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছে| পিছিয়ে যাচ্ছে উন্নয়ন কার্যক্রম| বর্তমান উপজেলা নির্বাহী কর্মকর্তা না থাকায় দায়িত্ব পালন করছেন সহকারী কমিশনার ভূমি রাহাত খান|
এদিকে ঘন ঘন উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বদলিকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে তীব্র হতাশা বিরাজ করছে| এক বছরের ব্যবধানে চারজন ইউএনও বদলি হওয়ায় প্রশাসনিক কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে বলে অভিযোগ উঠেছে| বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম, বিশেষ করে ফেসবুকে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা|
স্থানীয় সূত্রে জানা যায়, নতুন কোনো ইউএনও দায়িত্ব নেওয়ার পরপরই বদলির আদেশ চলে আসছে| কেউ ৫ মাস, কেউবা তিন মাস, কেউ বা ১ মাস দায়িত্ব পালন করার পরই অন্যত্র বদলি হয়ে যাচ্ছেন| ফলে একজন কর্মকর্তার সঙ্গে স্থানীয় প্রশাসন ও জনগণের সমš^য় গড়ে ওঠার আগেই দায়িত্ব পরিবর্তন হওয়ায় সেবার ধারাবাহিকতা ব্যাহত হচ্ছে|
এদিকে, সর্বশেষ দায়িত্বপ্রাপ্ত ইউএনওকেও কয়েক দিনের মধ্যে রাজশাহীতে বদলি করা হয়েছে| এতে বর্তমানে উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পালন করছেন সহকারী কমিশনার ভূমি| একই সঙ্গে উপজেলা প্রশাসক, উপজেলা ভূমি অফিস সহ বিভিন্ন সরকারী দপ্তরে কাজশূন্যতা তৈরি হয়েছে বলে জানা গেছে| ফলে নাগরিক সেবা নিতে গিয়ে চরম ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ|
উপজেলার একাধিক ভুক্তভোগী বাসিন্দারা জানান, ভূমি সংক্রান্ত কাজ, নামজারি, ভ্রাম্যমাণ আদালতসহ বিভিন্ন প্রশাসনিক সেবা পেতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে| অনেক ক্ষেত্রে জরুরি কাজও আটকে থাকছে|
স্থানীয় সচেতন মহল মনে করছেন, এভাবে ঘন ঘন কর্মকর্তাদের বদলি হলে কোনো উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব হয় না| তারা দ্রুত স্থায়ীভাবে দায়িত্ব পালনের জন্য একজন ইউএনও নিয়োগের দাবি জানিয়েছেন|
তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফারুক হোসেন জোয়াদ্দার বলেন,উপজেলা প্রশাসনে এত ঘন ঘন বদলীর কারনে সেবামূলক কাজ থেকে বঞ্চিত হচ্ছে তালা উপজেলা ও পাটকেলঘাটা থানাবাসী| গত এক বছরে ৪ জন ইউএনও’র বদলী হয়েছেন| এলাকা বুঝে কাজ গুছাতে একজন ইউএনও’র ৪/৫ মাস সময় লাগার কথা| প্রতি ৪/৫ মাসে বদলী হলে জনগন কীভাবে সেবা পাবে| এই ঘন ঘন বদলীর কারনে বঞ্চিত হচ্ছে সাধারণ মানুষ|
সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন সচেতন মহল প্রতিবাদ জানিয়ে পোস্ট করেছেন, দুর্ভাগ্য একজন উপজেলা নির্বাহী অফিসার আসতে না আসতে বদলী|কেউবা দুই মাস কেউবা তিন মাস, উপজেলা কে পরিচয় করতে করতেই বদলী হওয়ায় উপজেলা বাসীর ভোগান্তির যেন শেষ নেই|
এ বিষয়ে বর্তমান ভারপ্রাপ্ত দায়িত্ব পালন কর্মকর্তা সহকারী কমিশনার ভূমি রাহাত খান বলেন, ইউএনও পদায়ন প্রশাসনিক সিদ্ধান্ত| উর্ধ্বতন কতৃপক্ষ এ বিষয়ে শীঘ্রই সিদ্ধান্ত নিবেন| আশা করা যায় অল্প সময়ের মধ্যে তালা উপজেলায় নতুন ইউএনও পদায়ন করা হবে|
তালাবাসীর প্রত্যাশা,উপজেলা প্রশাসনের শূন্য পদগুলো দ্রুত পূরণ করে ¯^াভাবিক সেবা কার্যক্রম চালু করা হবে এবং ঘন ঘন বদলির এই ধারা থেকে উত্তরণের জন্য কার্যকর পদক্ষেপ নেওয়া হোক|




