রাজনীতি সারাদেশ

তালায় ডাব প্রতীকের প্রার্থী ইয়ারুল ইসলামের বিভিন্ন এলাকায় গণসংযোগ

মোঃ খলিলুর রহমান, সাতক্ষীরা ::

সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তালার বিভিন্ন এলাকায় দিনভর নির্বাচনী গণসংযোগ করেছেন বাংলাদেশ কংগ্রেস মনোনীত প্রার্থী ও দলের কেন্দ্রীয় মহাসচিব এড. ইয়ারুল ইসলাম।
সোমবার দিনভর নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে ‘ডাব’ প্রতীকের পক্ষে ভোট চেয়ে ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।
গণসংযোগকালে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের এই আইনজীবী বলেন, “তালা ও কলারোয়ার সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা আমার প্রধান অঙ্গীকার। এলাকার উন্নয়ন ও নিরাপদ জনপদ গড়ে তুলতে আসন্ন নির্বাচনে ভোটাররা ডাব প্রতীককে বেছে নেবেন বলে আমি বিশ্বাস করি।”
তিনি তালার বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ ও পথসভা করেন। এ সময় তিনি সাধারণ মানুষের কাছে নিজের নির্বাচনী প্রতিশ্রুতি তুলে ধরেন এবং ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান।
গণসংযোগকালে বাংলাদেশ কংগ্রেসের স্থানীয় নেতাকর্মী ও প্রার্থীর সমর্থকেরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আগামী সংসদ নির্বাচনে তিনি নির্বাচিত হলে তাহার নির্বাচনী এলাকা পাটকেলঘাটাকে উপজেলা এবং তালাকে পৌরসভা করার প্রতিশ্রুতি দেন সেই সাথে সার্বিক উন্নয়নে কাজ করবেন।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,