নওগাঁয় বৃক্ষ রোপণ ও গাছের চারা বিতরণ
তৌফিক তাপস, নওগাঁ জেলা প্রতিনিধি : প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমান এর নির্দেশে সারাদেশ ব্যাপির অংশ হিসেবে নওগাঁয় বৃক্ষ রোপণ ও গাছের চারা বিতরণ করা হয়েছে। আজ বুধবার বিকেলে নওগাঁ কেন্দ্রীয় শহীদ মিনারে নওগাঁ পৌর তারেক জিয়া প্রজন্ম দলের আয়োজনে এ বৃক্ষ রোপণ ও গাছের চারা বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ সদর আসনের সংসদ সদস্য মোঃ জাহিদুল ইসলাম ধলু। নওগাঁ পৌর তারেক জিয়া প্রজন্ম দলের আহবায়ক মিলন হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব বায়োজিদ হোসেন পলাশ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খায়রুল আলম গোল্ডেন, জেলা ছাত্র দলের আহবায়ক মামুন বিন ইসলাম দোহা, সদস্য সচিব তাইজুল ইসলাম তাজ সাবেক ছাত্র দলের সভাপতি জাকারিয়া হোসেন জাকির, পৌর তারেক জিয়া প্রজন্ম দলের সদস্য সচিব তিশা পারভীন প্রমূখ সহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে প্রধান অতিথি সাংসদ জাহিদুল ইসলাম ধলু গাছের চারা বিতরণ করেন এবং শহীদ মিনার চত্বরে বৃক্ষ রোপণ করেন।





