সারাদেশ

নওগাঁয় যাত্রীবাহী বাস চাপায় যুবকের মৃত্যু 

সাইফুল ইসলাম, নওগাঁ জেলা প্রতিনিধি :

 

নওগাঁয় যাত্রীবাহী বাসের চাপায় তন্ময় হোসেন (২৮) নামে কলেজ পড়ুয়া এক যুবকের মৃত্যু হয়েছে। মর্মান্তিক এ সড়ক দূর্ঘটনাটি ঘটে শনিবার ৭ মার্চ সকাল সারে ৯ টারদিকে নওগাঁ টু রাজশাহী মহাসড়কের মহাদেবপুর থানাধীন চৌমাশিয়ামোড় বাজার এলাকায় ওহাব চাউল কলের সামনে সড়কে। নিহত তন্ময় হোসেন জয়পুরহাট জেলার আক্কেলপুর থানার মানিকপুর গ্রামের মৃত শাহাদাত হোসেন ওরফে জোনাকির ছেলে ও নওগাঁ সরকারি ডিগ্রি কলেজে অর্থনীতি বিষয়ে মাস্টার্স প্রথম বর্ষের ছাত্র ছিলেন।

নিহতের স্বজনরা বলেন, নিহত তন্ময় পরিবারের অমতে বিয়ে করেন। তার এ বিয়ে নিয়ে পরিবারের লোকজনের সাথে বনিবনা না হওয়ায় তন্ময় তার স্ত্রীকে নিয়ে নওগাঁর মহাদেবপুর উপজেলার বাগাচারা এলাকায় বাসা ভাড়ানিয়ে বসবাস করতেন এবং তিনি লেখাপড়া করার পাশাপাশি বাসার ভাড়া ও সংসারের খরচ চালাতে বাসা বাড়িতে ইলেকট্রিক কাজ করতো। চৌমাশিয়ামোড় এলাকায় বহুতল একটি ভবনে ইলেকট্রিক্যাল কাজ করছিলেন। আরেকটি বাসায় কাজের জন্য শনিবার সকাল ৯ টারদিকে সে চৌমাশিয়ামোড় বাজারে রাখা যন্ত্রপাতি নিয়ে মোটরসাইকেল যোগে কাজে যাওয়ার সময় চৌমাশিয়া মোড়ের পূর্বপাশে ওহাব চাউল কলের সামনে পৌছালে ঘটনাস্থলে ১০ চাকার ট্রাম ট্রাককে ওভারটেক করতে গিয়ে যাত্রীবাহী বাসের সাথে সংঘর্ষ ঘটে এবং দূর্ঘটনা স্থলেই মহা সড়কের উপর তার মৃত্যু হয় মহূর্তে ঘটনাটি ছড়িয়ে পড়লে লোকজন ভীড় জমায় দেখার জন্য। দূর্ঘটনার সংবাদ পেয়ে স্থানিয় নওহাটা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই মোস্তফা সঙ্গীয় ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে পৌছে সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রাখার পাশাপাশি ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করেন।

সড়ক দূর্ঘটনায় যুবকের মৃত্যুর সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম জানান, সড়ক দূর্ঘটনার সংবাদ পাওয়ার সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে পৌছান এবং ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এব্যাপারে আইনি পক্রিয়া চলমান রয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,