সারাদেশ

নওগাঁর বদলগাছিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রার্থীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত।

অন্তর হোসেন, স্টাফ রিপোর্টার নওগাঁ।

নওগাঁ জেলার বদলগাছি উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা মোঃ মাহফুজুর রহমানের পক্ষ থেকে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। আজ ৮ই ফেব্রুয়ারি (রবিবার) বিকেল তিন ঘটিকায় বদলগাছি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ জনসভার আয়োজন করা হয়। এ জনসভায় প্রায় ৪০০০ থেকে ৫০০০ হাজার মানুষের জমায়েত হয়েছিল।

এ নির্বাচনী জনসভায় ৪৮-নওগাঁ-৩ (বদলগাছি মহাদেবপুর) এমপি পদপ্রার্থী মাওলানা মোঃ মাহফুজুর রহমান তার নির্বাচনী বক্তব্য দিয়েছিলেন। তিনি তার বক্তব্যে বলেন যে ইনশাল্লাহ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী দল যদি ক্ষমতায় আসে তাহলে আগামী বাংলাদেশ হবে ন্যায় এবং ইনসাফের বাংলাদেশ। এছাড়াও সেখানে উপস্থিত সকল ভোটারদের তিনি নানা ধরনের প্রতিশ্রুতি দিয়েছেন। যা শুনে সাধারন মানুষও অনেক উচ্ছেসিত এবং আনন্দিত। এছাড়াও বক্তা বলেন এই (বদলগাছি – মহাদেবপুর) আসনে যদি আমি নির্বাচিত হতে পারি, তাহলে এখানে কোন দুর্নীতি, চাঁদাবাজি, টেন্ডার বাজি, এবং কোন অন্যায়কে প্রশ্রয় দেবো না। অন্যায়কারী যেই হোক না কেন তাকে আইনের আওতায় এনে বিচার করা হবে। এছাড়াও তিনি আরো নানা ধরনের প্রতিশ্রুতি দিয়েছেন ভোটারদের।

এছাড়াও এখানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামির নওগাঁ জেলার সম্মানিত কর্মপরিষদ সদস্য জনাব অধ্যাপক মোঃ রফিকুল ইসলাম, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব মোঃ আবু সাঈদ, বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ জেলা শাখার সহকারি সেক্রেটারি মোঃ নাসির উদ্দিন সহ আরো গণ্যমান্য অনেক ব্যক্তিবর্গ উক্ত নির্বাচনী জনসভায় উপস্থিত ছিলেন।
উক্ত জনসভায় বিভিন্ন বক্তা বিভিন্ন ধরনের বক্তব্য রাখেন। যা আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামাতে ইসলামীর জয়লাভ করতে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,