সারাদেশ

নামাজ শেষে ফিরেই দেখলেন স্ত্রীর রক্তাক্ত মরদেহ

আসাদুল্লাহ হাসান মুসা,পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ- পটুয়াখালী সদর উপজেলার বড় বিঘাই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে নিজ ঘরে অজ্ঞাত দুর্বৃত্তদের হামলায় রিজিয়া বেগম (৫৫) নামে এক গৃহবধূকে হত্যা করা হয়েছে।

 

সোমবার (১০ মার্চ) রাত সাড়ে ৮টা থেকে ১০টার মধ্যে এ ঘটনা ঘটে। নিহতের স্বামী খালেক গাজী জানান, তিনি মসজিদে নামাজ পড়তে গেলে তার স্ত্রী ঘরে একা ছিলেন। নামাজ শেষে ফিরে এসে রক্তাক্ত অবস্থায় স্ত্রীর মরদেহ মেঝেতে পড়ে থাকতে দেখেন।

 

তার চিৎকারে স্থানীয়রা ছুটে আসেন এবং দেখতে পান দুর্বৃত্তরা এলোপাতাড়ি কুপিয়ে তাকে হত্যা করেছে।

 

খবর পেয়ে পটুয়াখালী সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ করেছে, তবে এখনো পর্যন্ত কোনো অভিযুক্তকে গ্রেপ্তার করা যায়নি।

 

পটুয়াখালী সদর থানার ওসি মো. ইমতিয়াজ আহমেদ বলেন,”আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং তদন্ত চলছে। দ্রুতই দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।”

 

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে, তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,