জাতীয় সারাদেশ

নিঃশব্দ কক্ষে ঝুলে রইল এক জীবনের গল্প

জুয়েল ইসলাম, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি:
রংপুরের তারাগঞ্জ উপজেলায় নিজ শয়নকক্ষ থেকে এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে উপজেলার একটি গ্রাম থেকে ফুলবাবু (৪২) নামের ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। তিনি স্থানীয় লালু মিয়ার ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফুলবাবু দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। মাঝে মধ্যেই তিনি অস্বাভাবিক আচরণ করতেন, যা নিয়ে পরিবার ছিল উদ্বিগ্ন। মঙ্গলবার দুপুর আনুমানিক দেড়টার দিকে সবার অলক্ষ্যে নিজ শয়নকক্ষে গলায় ফাঁস দেন তিনি।
পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা নেওয়ার চেষ্টা করেন। তবে ততক্ষণে তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত হওয়া যায়।
ঘটনার খবর পেয়ে তারাগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এ বিষয়ে তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে এবং এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং পরিবারে বিরাজ করছে গভীর শোকের আবহ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,