পলাশে ১২০ পিস ইয়াবা সহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
পলাশ উপজেলা (নরসিংদী) প্রতিনিধি:
নরসিংদীর পলাশ উপজেলায় ১২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ রাজিব শেখ ও রকি নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার সকালে উপজেলার খানেপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পলাশ থানা পুলিশ। গ্রেফতারকৃত রাজিব শেখ খানেপুর গ্রামের হুমায়ুন কবিরের ছেলে এবং রকি একই গ্রামের মৃত খোরশেদ মিয়ার ছেলে।
পুলিশ জানায়, রাজিব ও রকি দীর্ঘদিন ধরে পলাশ এলাকায় গোপনে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে পলাশ থানা পুলিশের একটি দল খানেপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করে।
এসময় রাজিবের দেহ তল্লাশি করে ১১৫ পিস এবং রকির দেহ তল্লাশি করে ৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে পলাশ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।





