সারাদেশ

পাইকগাছায় নির্বাচনী নিরাপত্তায় নৌপথে কোস্ট গার্ড মোতায়েন

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে পাইকগাছা উপজেলায় বিশেষ নিরাপত্তা জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় উপজেলা প্রশাসনের বিশেষ চাহিদার প্রেক্ষিতে নৌপথে কোস্ট গার্ড মোতায়েন করা হয়েছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) থেকে দায়িত্বপ্রাপ্ত কোস্ট গার্ড সদস্যরা উপজেলার বিভিন্ন নদ-নদী ও নৌরুটে টহল জোরদার করেছেন। তারা ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা, নির্বাচনী সরঞ্জাম ও ব্যালটপত্র সুরক্ষিত রাখা সহ ভোটগ্রহণকারী কর্মকর্তা-কর্মচারীদের নিরাপদে নদী পারাপার নিশ্চিত করতে বিশেষ পাহারার ব্যবস্থা নিয়েছেন।

উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী জানান, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের লক্ষ্যে সার্বিক নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে নৌপথে কোস্ট গার্ড মোতায়েন করা হয়েছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

এদিকে কোস্ট গার্ড সদস্যরা দায়িত্বশীলতা ও পেশাদারিত্বের সঙ্গে নৌপথে টহল কার্যক্রম পরিচালনা করছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,