রাজনীতি রাজনীতি সারাদেশ

পাবনার আ. লীগ নেতা প্রলয় চাকী আটক

সাব্বির আহমেদ,স্টাফ রিপোর্টার (পাবনা)

কণ্ঠশিল্পী, সাংস্কৃতিক সংগঠক ও কার্যক্রম নিষিদ্ধ পাবনা জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক প্রলয় চাকীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে শহরের পাথরতলা এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

পাবনা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশিদুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রলয় চাকীর ছেলে সংগীত পরিচালক সানী চাকী জানান, সকাল ৮টার দিকে ডিবি পুলিশের একটি দল বাড়িতে এসে বাবার খোঁজ করে। এরপর কোনো মামলা বা ওয়ারেন্ট ছাড়াই বাবাকে আটক করে ডিবি কার্যালয়ে নিয়ে যায়। এ সময় আটকের কারণ জানতে চাইলে তারা সুনির্দিষ্ট করে কিছু না জানালেও ডেভিল হান্ট অভিযানে তাকে নিয়ে যাওয়া হচ্ছে বলে জানান।

সানী আরও জানান, বাবা কখনোই রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার করেননি। তার নামে কোনো মামলাও নেই। সরকার পতনের পরেও তিনি বাড়িতেই ছিলেন। তিনি শারীরিকভাবে অসুস্থ। ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগ ও চোখের কর্ণিয়ার রোগে ভুগছেন। তাকে অযথা হয়রানি করা হচ্ছে।

পাবনা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশিদুল ইসলাম বলেন, সারাদেশে ডেভিল হান্ট অপারেশনের অংশ হিসেবে প্রলয় চাকীকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রলয় চাকী ৯০ দশকের জনপ্রিয় কণ্ঠশিল্পী ও সংগীত পরিচালক। প্রলয় চাকী ও মলয় চাকী দুই ভাই ইত্যাদিসহ বিটিভির জনপ্রিয় অনুষ্ঠানগুলোতে গান গেয়ে সাড়া ফেলেন।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,