প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা
“”“”””””””’প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা””’’”””””
৮ এপ্রিল বুধবার জাতীয় দৈনিক আমার দেশ পত্রিকায় “”বানারীপাড়ায় সন্ধ্যা নদীর চর বিক্রি করছে প্রভাবশালী চক্র “”শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয় যে সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়।বহুল প্রচারিত জাতীয় দৈনিক পত্রিকা আমার দেশের মত সংবাদ মাধ্যমে যে সংবাদটি প্রকাশ করা হয়েছে সেই সংবাদে আমি বানারীপাড়া উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক রিয়াজ আহমেদ মৃধা, আমার বড় ভাই মাসুম মৃধা, পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম রিপন, উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক আঃ সবুর খান,পৌর বিএনপি’র কোষাধক্ষ্য শাহে আলম বেপারী, ২ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর মোল্লা সহ জন মোল্লা, দিপু মাঝিকে জড়িয়ে মানহানিকর যে সংবাদ প্রকাশিত হয়েছে তাতে আমরা রীতিমত অবাক। আমার দেশ সংবাদপত্রে বানারীপাড়া উপজেলা সংবাদদাতার অগোচরে বরিশালের সাংবাদিক ভাইকে ভুল তথ্য প্রদান করে একটি কুচক্রী মহল রাজনৈতিক সুবিধা ভোগ করতে আমাদের বিরুদ্ধে এমন মিথ্যা সংবাদ প্রচার করায়। মূলত চরের দখলকৃত ওই সম্পত্তিতে আমাদের কোন যোগসাজেস নেই। যে সকল ফুটপাতের দোকানিরা বাঁশখুটা দিয়ে ওইখানে দোকানদারি করে সংসার চালায় তাদেরকে কয়েকবার সতর্ক করে সরকারি সম্পত্তিতে ঘর উত্তোলনের জন্য নিষেধ করে আসছি।যেহেতু আমি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক। আমাদের রাজনৈতিক প্রতিপক্ষরা বিএনপিকে কলঙ্কিত ও প্রশ্নবিদ্ধ করতে আমাদের বিরুদ্ধে এহেন মিথ্যা বানোয়াট ও মানহানিকর সংবাদ প্রকাশ করায়। এমন মিথ্যা ও ষড়যন্ত্রমূলক সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
রিয়াজ আহমেদ মৃধা
সাধারণ সম্পাদক
বানারীপাড়া উপজেলা বিএনপি।




