ফরিদগঞ্জ পৌর নির্বাচন: ৭ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী সাইফুল ইসলাম রামিম
ফরিদগঞ্জ(চাঁদপুর) প্রতিনিধি:
আসন্ন ফরিদগঞ্জ পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে আগে থেকেই ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে। প্রতিটি ওয়ার্ডে তরুণ ও উদ্যমী প্রার্থীদের অংশগ্রহণে নির্বাচনী মাঠ বেশ ক্রমেই সরগরম হয়ে উঠছে। এরই ধারাবাহিকতায় ৭ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী হতে যাচ্ছেন মোঃ সাইফুল ইসলাম রামিম।
পৌরসভার পূর্ব কাছিয়াড়া পলোয়ান বাড়ীর স্থায়ী বাসিন্দা ফরিদগঞ্জ বাসস্ট্যান্ডের বিশিষ্ট ব্যবসায়ী সাইফুল ইসলাম রামিম ব্যবসায়, রাজনীতি ও সমাজসেবামূলক কাজে নিজেকে নিয়োজিত রেখেছেন। অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো থেকে শুরু করে স্থানীয় পর্যায়ে উন্নয়নের নানা উদ্যোগে তিনি প্রশংসিত হয়েছেন। বর্তমানে নিজস্ব ব্যবসাশ পরিচালনার পাশাপাশি তিনি সমাজ সচেতনতামূলক কার্যক্রমেও সক্রিয় রয়েছেন।
নির্বাচনে জয়ী হলে ৭ নং ওয়ার্ডে তিনি যেসব পরিবর্তন আনতে চান, তার মধ্যে রয়েছে:
* ওয়ার্ডের রাস্তাঘাট ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন
* পরিচ্ছন্ন ও নিরাপদ পরিবেশ নিশ্চিতকরণ
* মাদকমুক্ত সমাজ গঠন
* যুব সমাজের কর্মসংস্থান ও সামাজিক কার্যক্রম বৃদ্ধি
* গরিব-দুঃখী ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো
* সবার জন্য সমান সুযোগ ও ন্যায়ভিত্তিক সেবা নিশ্চিত করা
*নাগরিক সেবার মান উন্নত করা এবং সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে সমস্যা সমাধান করা।
*দুর্যোগ পরিস্থিতি মোকাবিলায় কার্যকর ব্যবস্থা গ্রহণ।
সাইফুল ইসলাম রামিম বলেন, “আমি প্রতিশ্রুতি দিচ্ছি, স্বচ্ছতা, জবাবদিহিতা ও সততার সাথে আপনাদের সেবা করে যাবো। আসুন, আমরা সবাই মিলে একটি আধুনিক, সুন্দর ও উন্নত ৭ নং ওয়ার্ড গড়ে তুলি।” এলাকাবাসীর অনেকেই মনে করছেন, তরুণ ও সমাজসচেতন একজন প্রার্থী হিসেবে রামিমের মতো কাউন্সিলরই সময়ের দাবি।



