ফুলবাড়ীয়ায় আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) উপজেলা সাধারন সম্পাদক হারুন গ্রেফতার
ময়মনসিংহ প্রতিনিধিঃ কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. হারুন অর রশিদকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১০ টার দিকে ফুলবাড়ীয়া পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের পল্লী বিদ্যুৎ অফিসসংলগ্ন নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ীয়া থানার অফিসার ইনচার্জ ( ওসি) রাশেদুল হাসান।
তিনি জানালেন, এর আগেও তিনি গ্রেপ্তার হয়ে কয়েক মাস কারাগারে ছিলেন। জামিনে মুক্তি পেয়ে বাড়িতে অবস্থান করছিলেন তিনি।
হারুন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও বিস্ফোরক মামলার এজাহারভুক্ত আসামি বলে জানিয়েছেন ওসি।




