সারাদেশ

ফুলবাড়ীয়ায় সাংবাদিক আলিফ হত্যায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমুলক শাস্তি দাবীতে মানববন্ধন

ময়মনসিংহ প্রতিনিধি ঃ নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতপ ফুলবাড়ীয়ায় কর্মরত সাংবাদিকরা মানববন্ধন করেছে।
গতকাল রবিবার সকালে ফুলবাড়ীয়া প্রেস ক্লাবের সামনে ঘন্টা ব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন সাংবাদিক নেতৃবৃন্দ। গত বৃহস্পতিবার রাতে দুর্গাপুরের বিরিশিরি ইউনিয়নের তেলনজিয়া গ্রামে সাংবাদিক আলিফ ফকিরকে গুলি করে হত্যা করা হয়।
মানববন্ধনে বক্তরা বলেছেন, সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির ওই অঞ্চলের মাদক কারবারি, সীমান্তে চোরাচালান ও অন্যায়ের বিরুদ্ধ সব সময় সোচ্চার ছিলেন। এসব অন্যায় অপরাধের বলিষ্ঠ কণ্ঠস্বর ছিলেন আলিফ। সাংবাদিকরা দায়িত্ব পালন করতে গিয়ে হামলা, মামলা নির্যাতনের শিকার হচ্ছে। যা স্বাধীন সাংবাদিকতা ও গণতান্ত্রিক পরিবেশের জন্য উদ্বেগজনক। আলিফসহ সকল সাংবাদিক হত্যা ও নির্যাতনের ঘটনায় যারা জড়িত তাদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন, ফুলবাড়ীয়া প্রেস ক্লাবের সহসভাপতি- মো. আবুল কালাম, সাধারণ সম্পাদক মো. আব্দুল হালিম, সাংবাদিক আল আমিন, হাফিজুল ইসলাম স্বপন, হেলাল উদ্দিন উজ্জল প্রমূখ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,