মাটির মা ফাউন্ডেশন রংপুর জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠিত
ডেস্ক রিপোর্ট: শিল্প সাহিত্য সংস্কৃতি ও মানবিক সংগঠন মাটির মা ফাউন্ডেশন রংপুর জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে ১১ আগষ্ট ২০২৬, মঙ্গলবার অনলাইনে সভা অনুষ্ঠিত হয়।
সান্ধ্যকালীন উক্ত সভায় ১১ সদস্যদের আহ্বায়ক কমিটির অনুমোদন দেন সংগঠনের কেন্দ্রীয় উপদেষ্টা কবি বাদল চৌধুরী ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কবি মতিয়ারা মুক্তা।
আহ্বায়ক : সোহাগী আক্তার
সদস্য সচিব : রিয়াজুল হক সাগর
সদস্য : আসমা আকতার, শেখ মশিউর রহমান, এস এম হাসান, বকুল সরকার, বখতিয়ার রহমান, মো আতিয়ার রহমান, মনি ইসলাম, রাবেয়া বেগম, নার্গিস বেগম।
উল্লেখ্য যে, জেলা কমিটি অনুমোদন ও বর্ষার কবিতাপাঠ অনুষ্ঠিত হবে উক্ত আহ্বায়ক কমিটির নেতৃত্বে।
এছাড়াও সংগঠনের একযুগ পূর্তি উপলক্ষ্যে সারাদেশে সাংগঠনিক সফর চলছে। আগামী ডিসেম্বরের শেষ সপ্তাহে ঢাকায় জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে।




