সারাদেশ

সাতক্ষীরায় অস্ত্র-গুলি-ককটেলসহ ডাকাত সর্দার গ্রেপ্তার

মোঃ খলিলুর রহমান,সাতক্ষীরা ::
সাতক্ষীরার কালীগঞ্জ থেকে আন্তঃজেলা ডাকাত দল প্রধান ইয়ার আলীকে (৪৪) গ্রেপ্তার করা হয়েছে। র‌্যাব ও পুলিশের যৌথ অভিযানে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের শংকরপুর গ্রাম থেকে গতকাল শুক্রবার তাকে গ্রেপ্তার করা হয়।এ সময় তার কাছ থেকে একটি পিস্তল, চার রাউন্ড গুলি, দুটি ওয়াকিটকি সেট ও বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়।
আজ শনিবার দুপুরে তার স্বীকারোক্তির ভিত্তিতে কৃষ্ণনগর ইউনিয়নের চৌধুরাটি গ্রামের একটি বাগান থেকে দুটি ককটেল উদ্ধার করে পুলিশ।
কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাজীব হোসেন বলেন,তিনি দীর্ঘদিন ধরে পলাতক ইয়ার আলী একটি সংঘবদ্ধ আন্তঃজেলা ডাকাত দলের নেতৃত্ব দিতেন। তার বিরুদ্ধে কালীগঞ্জ, সাতক্ষীরা সদর ও দেবহাটা থানাসহ বিভিন্ন থানায় ডাকাতি, হত্যা, চাঁদাবাজি ও ছিনতাইয়ের ২৪টি মামলা রয়েছে। তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, এক মাস আগে ইয়ার আলীর অন্যতম সহযোগী রেজাউল ইসলাম অস্ত্রসহ দেবহাটা থেকে গ্রেপ্তার হয়।২০২৪ সালের নভেম্বর মাসে সদর উপজেলার যোগরাজপুর গ্রামের অবসরপ্রাপ্ত প্রাণি সম্পদ কর্মকর্তা আবুল কালাম মোস্তফার বাড়িতে ডাকাতির ঘটনায় পুলিশের হাতে গ্রেপ্তারের পর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন রেজাউল।
এছাড়া দেবহাটার জগন্নাথপুর গ্রামের মুক্তিযোদ্ধা সুভাস ঘোষের বাড়িতে ডাকাতি, সদর উপজেলার কাশেমপুর গ্রামের সিটি কলেজের পাশের এক বাড়িতে ডাকাতি, কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যান সাফিয়ার ব্যবহৃত প্রাইভেটকার পোড়ানো, সাফিয়ার বাড়িতে আগুন দেওয়াসহ বিভিন্ন মামলার আসামি ইয়ার আলী।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,