সারাদেশ

সাতক্ষীরা সীমান্ত দিয়ে ৬ কোটি টাকার বিষাক্ত মাদক ‘কুশ’ পাচারকালে জব্দ

মোঃ খলিলুর রহমান, সাতক্ষীরা ::

সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় বিপুল পরিমাণ নতুন ও অত্যন্ত বিষাক্ত সিনথেটিক মাদক ‘কুশ’ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। প্রায় ৬ কোটি টাকা মূল্যের এই মাদক চালানের সাথে জড়িত এক পাচারকারীকে আটক করা হয়েছে। মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবির এই অভিযানকে একটি বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে।
বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি এলাকায় ৩৩ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা বিশেষ অভিযান পরিচালনা করেন। সীমান্ত অভিমুখে যাওয়া একটি মোটরসাইকেল থামিয়ে তল্লাশিকালে এই বিপুল পরিমাণ কেমিক্যাল মিশ্রিত মারাত্মক মাদক ‘কুশ’ উদ্ধার করা হয়। এ সময় তারিকুজ্জামান নামের এক মাদক পাচারকারীকে হাতেনাতে আটক করে বিজিবি।
সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত মাদকের পরিমাণ প্রায় ১২ কেজি। খোলাবাজারে এই বিষাক্ত মাদকের প্রতি গ্রামের আনুমানিক মূল্য ৫ থেকে ৬ হাজার টাকা। জব্দকৃত মাদক, মোটরসাইকেল এবং মোবাইল ফোনসহ উদ্ধার হওয়া সামগ্রীর মোট বাজার মূল্য প্রায় ৬ কোটি ৩ লাখ ৬২ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা গেছে, মারিজুয়ানা বা গাঁজার কুঁড়ির সাথে অতিরিক্ত ‘টেট্রাহাইড্রো ক্যানাবিনল’ বা টিএইচসি নামক মারাত্মক রাসায়নিক মিশিয়ে ল্যাবে এই ‘কুশ’ নামক মাদক প্রস্তুত করা হয়। এটি সাধারণ গাঁজা বা অন্যান্য মাদকের চেয়ে বহুগুণ বেশি ক্ষতিকর ও বিষাক্ত। বাংলাদেশে এই মাদকের চোরাচালান রুখতে অত্যন্ত তৎপর রয়েছে সীমান্ত রক্ষী বাহিনী।
সীমান্ত পার করে ভারতে এই ব্যয়বহুল ও ক্ষতিকর মাদক পাচারের নেপথ্যে থাকা আন্তর্জাতিক চোরাচালান চক্রকে চিহ্নিত করতে ইতিমধ্যে গোয়েন্দা তৎপরতা ও তদন্ত শুরু করেছে বিজিবি। আটককৃত পাচারকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের অংশ হিসেবে সাতক্ষীরা সদর থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানানো হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,