জাতীয় সারাদেশ

“স্বাধীনতার মূল্য স্মরণে তারাগঞ্জে গণহত্যা দিবস পালিত”

জুয়েল ইসলাম, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি:
গভীর শ্রদ্ধা ও বেদনার মধ্য দিয়ে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে রংপুরের তারাগঞ্জ উপজেলায় আলোচনা সভা ও স্মৃতিচারণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ঐতিহাসিক মহান মুক্তিযুদ্ধের তাৎপর্য তুলে ধরে নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করার লক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।
বুধবার (২৫ মার্চ) দুপুরে তারাগঞ্জ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোনাববর হোসেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা, তারাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন, বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন ও গোলজার হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা একেএম ইফতেখারুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা ধীবা রানী রায়, উপজেলা বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান শিপু, উপজেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক ইয়াকুব আলী, যুব বিভাগের সভাপতি কাজী সামছুল হুদা, মুক্তিযোদ্ধাদের সন্তানগণ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে নিরস্ত্র বাঙালির ওপর চালানো নৃশংস গণহত্যা মানব ইতিহাসের এক কলঙ্কজনক অধ্যায়। এই দিনটি স্মরণ করিয়ে দেয় স্বাধীনতার জন্য বাঙালির আত্মত্যাগ ও সংগ্রামের ইতিহাস।
বক্তারা আরও বলেন, মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরা অত্যন্ত জরুরি। স্বাধীনতার চেতনা ধারণ করে দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।
অনুষ্ঠানে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
শেষে উপস্থিত সবাই মুক্তিযুদ্ধের আদর্শ ধারণ করে দেশকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,