সারাদেশ

হাটহাজারীতে পশ্চিম ধলই সেবা সমিতি কর্তৃক শ্রী শ্রী বাসন্তী পূজা  উদযাপন

হাটহাজারী প্রতিনিধি:
হাটহাজারীর কাটিরহাটস্থ পশ্চিম ধলই সেবা সমিতি কর্তৃক শ্রী শ্রী বাসন্তী পূজা ২০২৬ উদযাপন করা হয় হয়। ৫ দিন ব্যাপি উক্ত পূজার মাঙ্গলিক অনুষ্ঠান মালার মধ্যে ছিল মায়ের বোধন, পূজা,যজ্ঞ অনুষ্ঠান,গীতা পরীক্ষা, বিভিন্নরকম ইভেন্ট, সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রতিদিন দুপুরে ভোগ আরতি, প্রতিদিন দুপুর এবং রাতে প্রসাদ বিতরণ, বিশ্ব শান্তি কামনায় চন্ডী পাঠ, পাল্টা কীর্তন, ঢাক আরতি । প্রতিদিন উক্ত এলাকা সহ বিভিন্ন এলাকার  ভক্তবৃন্দের উপস্থিতিতে মুখর ছিল পূজা মন্ডপ প্রাঙ্গন। বেশ উৎসবমুখর পরিবেশে পূজাটি অনুষ্ঠিত হয়।  গণ অধিকার পরিষদ, হাটহাজারী উপজেলার সাধারণ সম্পাদক  ও পূজা কমিটির সহ- সভাপতি রনি চৌধুরী বলেন, এই বছর দেবীবাসন্তী পূজায় দেবীর আগমন ঘটছে পালকিতে (বা ডোলি), যা শাস্ত্রমতে কিছুটা অশুভ সংকেত বা সামাজিক অস্থিতিশীলতার ইঙ্গিত দেয় । অন্যদিকে, দেবী গমন করবেন হাতিতে (গজ) চড়ে, যা শুভ ফল বা সম্পদ বৃদ্ধির ইঙ্গিত বহন করে। পূজায় প্রধান পুরোহিতের কাজ সম্পাদন করেন রিটন ভট্টাচার্য্য। তন্ত্রধারী হিসেবে ছিলেন সুদীপ তালুকদার রিকন। চন্ডীপাঠ পরিচালনা করেন ফটিকছড়ি কেন্দ্রীয় শ্রী শ্রী লোকনাথ ব্রক্ষ্মচারী সেবাশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ উজ্জ্বলানন্দ মহারাজ। পাল্টা কীর্তন পরিচালনা করেন বিশিষ্ট পাল্টা কীর্তনীয়া কবিয়াল পবন সরকার, কবিয়াল রাহুল সরকার এবং কবিয়াল মাধবী চক্রবর্তী। ঢাক আরতি পরিচালনা করেন দীপক ঢাকি ও তাঁর দল। সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন সংগীত শিল্পী তপন কুমার দে। এবারের বাসন্তী পূজায় বাসন্তী দুর্গা মন্দির নির্মাণ কল্পে ভূমি দাতাদের সম্মানার্থে পশ্চিম ধলই সেবা সমিতির পক্ষ থেকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়। সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জামাল নজরুল গবেষণা কেন্দ্রের পরিচালক ড. অঞ্জন কুমার চৌধুরী। গীতা পরীক্ষা, বিভিন্ন রকমের ইভেন্টে বিজয়ী প্রথম,দ্বিতীয়, তৃতীয় এবং সংগীত অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকলের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প মন্ত্রনালয়ের সিনিয়র সহকারী সচিব কাঞ্চন দত্ত।
উক্ত পূজায় উপস্থিত ছিলেন সভাপতি কাজল কান্তি মহাজন, সাধারণ সম্পাদক পংকজ চৌধুরী, সহসাধারণ সম্পাদক নয়ন চৌধুরী, অর্থ সম্পাদক সুমন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক অয়ন চৌধুরী সহ পশ্চিম ধলই সেবা সমিতির সম্মানিত সকল উপদেষ্টাবৃন্দ এবং পশ্চিম ধলই সেবা সমিতির সকল কর্মকর্তাবৃন্দ। এদিকে পাঁচ দিন ব্যাপী উক্ত বাসন্তী পূজা সুষ্ঠু ও সুন্দরভাবে সুসম্পন্ন হওয়ার পশ্চিম ধলই সেবা সমিতির কর্মকর্তাবৃন্দ সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,