জাতীয় রাজনীতি রাজনীতি সারাদেশ

কচুয়ায় এমপি শেখ মনজুরুল হকের পরিচ্ছন্নতা অভিযান ও মতবিনিময় সভা

উজ্জ্বল কুমার দাস ,বাগেরহাট জেলা প্রতিনিধি।।

​বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক (রাহাদ) সোমবার দুপুরে কচুয়ায় দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন।
এদিন দুপুর ১২টা ৩০ মিনিটে তিনি কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কচুয়া বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ব্যক্তিগত উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেন।
​পরিচ্ছন্নতা অভিযান শেষে তিনি উপজেলায় আয়োজিত এক বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
​সাধারণ মানুষের সাথে পরিচ্ছন্নতা অভিযান
​স্বাস্থ্য কমপ্লেক্স ও বাজার এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার সময় সংসদ সদস্যের সাথে সাধারণ মানুষ ও রাজনৈতিক কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। এ সময় তিনি বলেন, “একটি সুস্থ জাতির জন্য পরিচ্ছন্ন পরিবেশ অপরিহার্য। আমাদের শহর ও হাসপাতালগুলো পরিষ্কার রাখা কেবল কর্তৃপক্ষের কাজ নয়, বরং আমাদের প্রত্যেকের নৈতিক দায়িত্ব।” এ অভিযান ১ মাস ধরে চলবে বলেও জানান।

​পরিচ্ছন্নতা অভিযান ও পরবর্তী আলোচনা সভায় উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আলী হাসান,সহকারী কমিশনার ভূমি মুহাম্মদ আসিফ হায়দার, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাচান মাহমুদ,কচুয়া থানার অফিসার ইনচার্জ মো: শফিকুর রহমান । এছাড়াও এই কর্মসূচিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের শীর্ষ নেতৃবৃন্দের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে।
​উপস্থিত নেতৃবৃন্দের মধ্যে ছিলেন ​মাওলানা শেখ মোহাম্মদ ইউনুস, সেক্রেটারি, জেলা জামায়াত।
​মাওলানা মোঃ রফিকুল ইসলাম, আমীর, কচুয়া উপজেলা জামায়াত,
​শেখ মোঃএনামুল কবির, কেন্দ্রীয় নেতা, ইসলামী ছাত্রশিবির,
​অ্যাডভোকেট মোস্তাইন বিল্লাহ ও জেলা ওলামা বিভাগের সভাপতি অধ্যক্ষ মাওলানা আলতাফ হোসাইন।
​সাবেক চেয়ারম্যান অধ্যাপক মাওলানা মোস্তাজাবুল হক।
​জেলা জামায়াত নেতা মাস্টার আমিনুল ইসলাম, মো: জাহিদুল ইসলাম ও শাকিল আহম্মেদ প্রমুখ।

​উপজেলা পরিষদে আয়োজিত সভায় সংসদ সদস্য শেখ মনজুরুল হক (রাহাদ) এলাকার সার্বিক উন্নয়ন ও জনদুর্ভোগ লাঘবে স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয় করে কাজ করার প্রতিশ্রুতি দেন।

​অনুষ্ঠানে স্থানীয় ব্যবসায়ী, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,