জাতীয়

কচুয়ায় সাংবাদিকদের না জানিয়ে জাতীয় মৎস্যজীবী সমিতির মতবিনিময় সভা: ক্ষোভ ও অসন্তোষ

​বাগেরহাট জেলা প্রতিনিধি।।
বাগেরহাটের কচুয়ায় জাতীয় মৎস্যজীবী সমিতির উদ্যোগে “ঘূর্ণিঝড়ে নিখোঁজ ব্যক্তিবর্গের পরিবারের সাথে আলোচনা সভা” অনুষ্ঠিত হয়েছে। তবে উপজেলার গুরুত্বপূর্ন এই অনুষ্ঠানটিতে স্থানীয় সাংবাদিকদের অবহিত না করায় সাংবাদিক সমাজ ও স্থানীয় সংবাদ মাধ্যমগুলোর মধ্যে তীব্র ক্ষোভ ও মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
​জানা গেছে, জাতীয় মৎস্যজীবী সমিতি (রেজিঃ নং- এস ১৫২০ (৮০)/৯২) কচুয়া উপজেলা শাখার আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। ব্যানারের তথ্য অনুযায়ী, সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল কচুয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলী হাসান। এছাড়া বিশেষ অতিথি হিসেবে সিনিয়র উপজেলা মৎস্য অফিসার রবীন্দ্রনাথ মণ্ডল, কচুয়া থানা বিএনপির সভাপতি সরদার জাহিদ, সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম ও জাতীয় মৎস্যজীবী সমিতির বাগেরহাট জেলা যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ এবং সভায় সভাপতিত্ব করেন সংগঠনের কচুয়া শাখার আহ্বায়ক মোঃ নজরুল ইসলাম।
​এত গুরুত্বপূর্ণ ও জনস্বার্থসংশ্লিষ্ট একটি কর্মসূচির আয়োজন করা হলেও কচুয়া প্রেসক্লাব, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম, বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটিসহ উপজেলায় কর্মরত কোনো সাংবাদিককেই বিষয়টি অবহিত করেনি আয়োজক কর্তৃপক্ষ।
​সাংবাদিক সংগঠনগুলোর প্রধানরা এবং স্থানীয় সাংবাদিকরা এ বিষয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করে জানান, একটি দায়িত্বশীল সংগঠনের জনগুরুত্বপূর্ণ কর্মসূচিতে সাংবাদিকদের এ এড়িয়ে যাওয়া মোটেও কাম্য নয়। স্থানীয় সাংবাদিকদের না জানানোর ফলে এ ধরনের কর্মসূচির প্রকৃত উদ্দেশ্য ও গুরুত্ব প্রশ্নবিদ্ধ হয়। এতে আয়োজকদের দায়িত্বজ্ঞান ও দক্ষতার স্পষ্ট ঘাটতি প্রকাশ পেয়েছে।
​কচুয়া প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক এ বিষয়ে চরম ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, “জাতীয় মৎস্যজীবী সমিতির মতো একটি সংগঠনের জনগুরুত্বপূর্ণ প্রোগ্রামে এ ধরনের দায়িত্বজ্ঞানহীন আচরণ অত্যন্ত দুঃখজনক। এতে একদিকে যেমন আয়োজক সংগঠনের পেশাদারিত্ব প্রশ্নবিদ্ধ হয়, অন্যদিকে সংবাদকর্মীদের সাথে তাদের দূরত্ব আরও বৃদ্ধি পায়।”
​এ বিষয়ে স্থানীয় সচেতন মহল ও সাংবাদিক নেতৃবৃন্দ ভবিষ্যতে যেকোনো পাবলিক কিংবা সামাজিক প্রোগ্রামে স্বচ্ছতা নিশ্চিত করতে সাংবাদিকদের সাথে সমন্বয় করে কার্যক্রম পরিচালনার আহ্বান জানিয়েছেন।

You may also like

জাতীয়

এসএসসির সূচি প্রকাশ

  • ডিসেম্বর ১২, ২০২৪
২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ সময়সূচি প্রকাশ করে
Uncategorized জাতীয় রাজনীতি সারাদেশ

পিরোজপুরে নানা আয়োজনে মহান বিজয় পালিত

  • ডিসেম্বর ১৬, ২০২৪
পিরোজপুর প্রতিনিধি: নানা আয়োজনে পিরোজপুরে মহান বিজয় দিবস পালিত হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সাথে সাথে পিরোজপুরের পুরাতন খেয়াঘাট শহীদ