কচুয়া আইনশৃঙ্খলা বিষয়ে সভা অনুষ্ঠিত
উজ্জ্বল কুমার দাস, বাগেরহাট জেলা প্রতিনিধি।।
কচুয়া উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা ও উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে।
৩০ মার্চ সকাল ১১ টায় আয়োজিত সভায় সভাপতিত্ব করেন কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আলী হাসান।
সভায় উপজেলার আইনশৃঙ্খলা রক্ষার বিভিন্ন দিক ও বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। এ সময় উপস্থিত ছিলেন, আসিফ হায়দার, সহকারী কমিশনার (ভূমি),
শফিকুর রহমান অফিসার ইনচার্জ (ওসি), কচুয়া থানা,
সরদার জাহিদ সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কচুয়া উপজেলা শাখা, এসএম তৌহিদুল ইসলাম সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কচুয়া উপজেলা শাখা, মাওলানা মোঃ রফিকুল ইসলাম আমির, বাংলাদেশ জামায়াতে ইসলামী কচুয়া উপজেলা শাখা,
এছাড়াও মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ,ধর্মীয় নেতৃবৃন্দ, আইনশৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্য এবং স্থানীয় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ সভায় অংশগ্রহণ করেন।
সভায় কচুয়া উপজেলার চুরি-ডাকাতি,সন্ত্রাসী,অনলাইন জুয়া রোধসহ জননিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কঠোর অবস্থানের কথা জানানো হয়। পাশাপাশি সামাজিক সম্প্রীতি বজায় রাখা এবং মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান জানানো হয়।
আইনশৃঙ্খলা বিষয়ক আলোচনার পাশাপাশি বর্তমানে দেশের জ্বালানি পরিস্থিতি বিবেচনায় বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার জন্য সাধারণ মানুষের প্রতি বিশেষ আহ্বান জানানো হয়। সরকারি নির্দেশনা মেনে অপ্রয়োজনীয় বিদ্যুৎ ব্যবহার পরিহার করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গুরুত্বারোপ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী হাসান বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জনমতের প্রতিফলন ঘটানো হবে। একইসাথে জাতীয় সম্পদ রক্ষায় আমাদের সকলকে বিদ্যুৎ ব্যবহারে মিতব্যয়ী হতে হবে।”





