সারাদেশ

চাঁদপুরে মাদকবিরোধী অভিযান: ওয়ারলেস বাজারে এক যুবক আটক,ছাত্রদলের উদ্যোগে অভিযান

নিজস্ব প্রতিবেদক:

চাঁদপুর শহরের ১৩ নং ওয়ার্ডের ওয়ারলেস বাজার এলাকায় প্রকাশ্যে মাদক সেবনের অভিযোগে এক যুবককে আটক করা হয়েছে। স্থানীয় ছাত্রদলের উদ্যোগে পরিচালিত অভিযানে হৃদয় নামের ওই যুবককে হাতেনাতে ধরা হয়।

স্থানীয় সূত্র জানায়, ১৩ নং ওয়ার্ড ছাত্রদলের নেতা শুভর নেতৃত্বে একটি দল হঠাৎ অভিযান চালালে মাদক সেবনরত অবস্থায় হৃদয়কে আটক করা হয়। পরে তার পরিচয় নিশ্চিত করা হয়—তিনি ওয়ারলেস এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করেন।

অভিযান চলাকালে তাসফিক পাটওয়ারী নামের আরেক যুবককে সন্দেহজনকভাবে আটক করা হলেও, প্রাথমিক যাচাই-বাছাই শেষে তাকে ছেড়ে দেওয়া হয়।

এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরেই হৃদয়সহ কিছু যুবক ওয়ারলেস বাজারের আশপাশের গলি ও বালুর মাঠে নিয়মিত মাদক সেবন করে আসছে। তাদের সঙ্গে একটি কিশোর গ্যাংয়ের সংশ্লিষ্টতার অভিযোগও রয়েছে, যা স্থানীয়দের মধ্যে আতঙ্ক তৈরি করেছে।

স্থানীয়রা জানান, প্রতিদিন বিকেলের পর থেকেই এসব যুবক বিভিন্ন স্থানে জড়ো হয় এবং সন্ধ্যা নামলেই শুরু হয় মাদক সেবনের আসর। ভয়ের কারণে অনেকেই মুখ খুলতে সাহস পান না।

অভিযানের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে হৃদয়কে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে। তিনি ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার অঙ্গীকার করেছেন বলে জানা গেছে।

তবে এলাকাবাসীর দাবি, শুধুমাত্র সতর্কতা নয়—মাদক নির্মূলে প্রশাসনের কঠোর ও স্থায়ী পদক্ষেপ জরুরি। অন্যথায় পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে বলে আশঙ্কা করছেন তারা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,