সারাদেশ

চিরিরবন্দরে বাস চাপায় স্কুলশিক্ষার্থী নিহত, আহত ৫

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার আমতলী বাজার এলাকায় আহাদ পরিবহনের সাথে ভ্যানের মুখোমুখি সংঘর্ষে গোল্ডেন হোপ রেসিডেন্সিয়াল মডেল স্কুলের জুনাইদ হাসান জিসান (৬) নামের এক স্কুলশিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় ভ্যানচালকসহ আরও পাঁচ শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে দিনাজপুর মেডিকেল হাসপাতালে ভর্তি করেন। নিহত জুনাইদ হাসান জিসান উপজেলার খেড়কাটি মধুপাড়া গ্রামের জুয়েল ইসলামের ছেলে।

দুর্ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ শিক্ষার্থী ও স্থানীয় জনতা দিনাজপুর-ফুলবাড়ী মহাসড়ক অবরোধ করে রাখেন। এতে সড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হয় এবং চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত ওসি আহসান হাবিব জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,