Uncategorized

ডেপুটি স্পিকারের উদ্যোগে কলমাকান্দা বাজারে সিসি ক্যামেরা স্থাপন

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি:

নেত্রকোনার কলমাকান্দা বাজারের নিরাপত্তা জোরদার, অপরাধ নিয়ন্ত্রণ এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের লক্ষ্যে বাজারের গুরুত্বপূর্ণ ১২টি স্থানে ৩২টি ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরা স্থাপন করা হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) দুপুরে কলমাকান্দা থানা প্রাঙ্গণ থেকে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগ ও সহযোগিতায় এবং কলমাকান্দা বাজার ব্যবসায়ী মালিক সমিতির বাস্তবায়নে এ প্রকল্পটি সম্পন্ন হয়েছে।

প্রকল্পের আওতায় কলমাকান্দা সরকারি কলেজ এলাকা, উপজেলা মোড়, এতিমখানা বাজার, ঘোষপাড়া খাল, ট্রলারঘাট, রেন্ট্রিতলা, থানা মোড়সহ বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম ১২ টি স্থানে মোট ৩২টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে।

এসব ক্যামেরার মাধ্যমে বাজার এলাকার সার্বক্ষণিক নিরাপত্তা পর্যবেক্ষণ, অপরাধ প্রতিরোধ এবং আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশকে কার্যকর সহায়তা মিলবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস. এম. মিকাইল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সিসি ক্যামেরা কার্যক্রমের উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন, কলমাকান্দা থানার ওসি (তদন্ত) সজল সরকার, উপজেলা বিএনপির সভাপতি এম. এ. খায়ের, সহ-সভাপতি আনিসুর রহমান পাঠান বাবুল,কলমাকান্দা বাজার ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি এম. আলমগীর তালুকদার, সাধারণ সম্পাদক মো. সেলিম রেজা, যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান এরশাদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এইচ. আর. নাজিম, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. জহিরুল ইসলাম জহির, সদস্য সচিব সোলাইমান হক, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইশতিয়াক হাসান সৌরভ, কলমাকান্দা প্রেস ক্লাবের সভাপতি শেখ শামীম, ব্যবসায়ী নূরে আলম, জাফর আহমেদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

সংশ্লিষ্টরা জানান, বাজার এলাকায় সিসি ক্যামেরা স্থাপনের ফলে চুরি, ছিনতাই, যানজটসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে সহায়ক ভূমিকা রাখবে। একই সঙ্গে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে দ্রুত অপরাধী শনাক্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণ সহজ হবে। ব্যবসায়ী ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতেও এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

Uncategorized সম্পাদকিয়

সম্পাদকের কথা

There are many variations of passages of Lorem Ipsum available but the majority have suffered alteration in that some injected
Uncategorized

Hello world!

Welcome to WordPress. This is your first post. Edit or delete it, then start writing! Print 🖨