সারাদেশ

তালায় সাংবাদিকদের সাথে ধানের শীষের প্রার্থী হাবিবের মতবিনিময়

মোঃ খলিলুর রহমান, সাতক্ষীরা ::
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তালা উপজেলা কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুরে তালা উপজেলা ধানের শীষ প্রতীকের নিবাচনী পরিচালনা কমিটির আয়োজনে ধানের শীষের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি’র প্রকাশনা বিষয়ক সম্পাদক ও তালা কলারোয় সাবেক সংসদ সদস্য ধানের প্রার্থী হাবিবুল ইসলাম হাবিব।
তিনি বলেন, সাংবাদিকদের মান উন্নয়নে কাজ করব। তালা প্রেস ক্লাবের বিল্ডিং নির্মাণ, তালা উপজেলাকে পৌরসভা করার চেষ্টা করব। সাংবাদিকদের সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার চেষ্টা করব।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম শফি,যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মোশাররফ হোসেন, তালা উপজেলা যুবদলের সভাপতি মির্জা আতিয়ার রহমান, যুগ্ম সম্পাদক সাইদুর রহমান সাইদ।
প্রেস ক্লাবের সভাপতি এম এ হাকিম,
আজকের পত্রিকার তালা উপজেলা প্রতিনিধি সেলিম হায়দার,তালা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আকবর হোসেন, তালা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জর্দার ফারুক হোসেন, সিনিয়র সাংবাদিক জলিল আহমেদ,আমার দেশের তালা প্রতিনিধি জয়দেব চক্রবর্তী, পাটকেলঘাটা প্রেস ক্লাবের সহ-সভাপতি নাজমুল হক, তালা রিপোর্টার্স ক্লাবের যুগ্ন আহবায়ক বাবলুর রহমান, সিনিয়র সাংবাদিক এসএম
লিয়াকত হোসেন, তালা প্রেস ক্লাবের সদস্য আজামল হোসেন জুয়েল, দৈনিক অনির্বাণের স্টাফ রিপোর্টার সাংবাদিক গাজী সুলতান সহ বিভিন্ন পত্র পত্রিকার সাংবাদিক বৃন্দরা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,