জাতীয় সারাদেশ

তেলের সংকট নয়, নিশ্চয়তার প্রতিশ্রুতি—তারাগঞ্জে মতবিনিময় সভা

জুয়েল ইসলাম, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি:
রংপুরের তারাগঞ্জ উপজেলায় জ্বালানি তেলের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতকরণ ও সুষ্ঠু ব্যবস্থাপনা জোরদারে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৫ এপ্রিল) উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোনাববর হোসেন। সভায় জ্বালানি তেলের বর্তমান মজুদ পরিস্থিতি, সরবরাহ ব্যবস্থা এবং কৃষি খাতে বিশেষ করে বোরো মৌসুমে সেচ কার্যক্রম নির্বিঘ্ন রাখতে তেলের প্রাপ্যতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় বক্তারা বলেন, চলমান বোরো মৌসুমে কৃষকদের সেচ কার্যক্রমে জ্বালানি তেলের চাহিদা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। এ সময় কোনোভাবেই যাতে তেলের কৃত্রিম সংকট সৃষ্টি না হয় এবং খুচরা ও পাইকারি পর্যায়ে সরকার নির্ধারিত মূল্যে জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করা যায়, সে বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে কঠোর নজরদারি অব্যাহত থাকবে।
বক্তারা আরও উল্লেখ করেন, বাজারে তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কোনো অনিয়ম বা মজুদদারির অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সতর্ক করা হয়।
মতবিনিময় সভায় উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, জ্বালানি তেল ব্যবসায়ী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এ সময় ব্যবসায়ীরা তাদের নানা সমস্যা ও বাস্তব অভিজ্ঞতার কথা তুলে ধরেন। প্রশাসনের পক্ষ থেকে সেসব সমস্যার দ্রুত সমাধানের আশ্বাস দেওয়া হয়।
সভা শেষে সংশ্লিষ্ট সকল পক্ষের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে জ্বালানি তেলের সরবরাহ ব্যবস্থা আরও কার্যকর ও কৃষিবান্ধব করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,