রাজনীতি সারাদেশ

দলীয় মনোনয়ন বঞ্চিত হয়েও হেলিকপ্টারে এসে বিএনপি নেতার গণসংযোগ

ফারিয়াজ ফাহিম
জামালপুর

জামালপুরে (মেলান্দহ-মাদারগঞ্জ) ০৩ আসনে বিএনপির দলীয় মনোনয়নপ্রত্যাশী ও মেলান্দহ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক
সাদিকুর রহমান সিদ্দিকী শুভ বিএনপির দলীয় মনোনয়ন বঞ্চিত হলেও ঢাকা থেকে হেলিকপ্টারে জামালপুর এসে নিজ নির্বাচনী এলাকায় গণসংযোগ করেছেন।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেল ৪টার দিকে তিনি ঢাকা থেকে হেলিকপ্টারে মেলান্দহ উপজেলার বেলতৈল উচ্চ বিদ্যালয় মাঠে অবতরণ করেন। এ সময় হাজারো নেতাকর্মী ও সমর্থক তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন।

পরে তিনি সেখানে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন।
গণসংযোগ অনুষ্ঠানে সাদিকুর রহমান সিদ্দিকী শুভ বলেন, ‘৩১ দফা দাবি নিয়ে মেলান্দহ-মাদারগঞ্জের সর্বত্র গণসংযোগ করেছি। বিভিন্ন স্থানে বাধা ও হামলার মুখেও আমরা পিছপা হয়নি। শেষ পর্যন্ত ধানের শীষের পক্ষেই আমরা কাজ করব।

তিনি বলেন, গোয়েন্দা সংস্থা ও সাংগঠনিক নেতাদের অনুরোধ করছি, জনগণ কাকে চান তা সঠিকভাবে জানিয়ে দিন। আমি বিশ্বাস করি, শেষ পর্যন্ত দল আমাকে চূড়ান্ত মনোনয়ন দেবে।

এ সময় তিনি শেষ পর্যন্ত ধানের শীষের সঙ্গে থাকবেন বলে প্রতিশ্রুতি দেন এবং দল তাকে চূড়ান্ত মনোনয়ন দেবে বলে তিনি প্রত্যাশা করেন।।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,