নওগাঁয় বিপুল পরিমান গাঁজা-মদ ধ্বংস
তৌফিক তাপস, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁয় পুলিশের মাদক বিরোধী অভিযানে উদ্ধারকৃত বিপুল পরিমাণ গাঁজা ও মদ ধ্বংস করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় নওগাঁ আদালত চত্বরে ৭৩ কেজি গাঁজা আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয়। এসময় আরো ১৬ লিটার মদ ধ্বংস করা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন- জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মেহেদী হাসান দিনার।
এছাড়া মাদক উদ্ধারে মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার উপপরিদর্শক (এসআই) আনিছুর রহমান, আবু তাহের ও মনিরুজ্জামান সহ অন্যরা উপস্থিত ছিলেন।
গত রোববার (২১ ডিসেম্বর) নওগাঁ শহরের হরিজন সুইপার কলোনিতে পুলিশের বিশেষ অভিযানে ৭৩ কেজি গাঁজা ও ১৬লিটার মদ উদ্ধার করা হয়েছিল। পরে আদালতের নির্দেশে উদ্ধারকৃত গাঁজা ও মদ ধ্বংস করা হয়।





