সারাদেশ

নওগাঁয় রাজস্ব কর্মকর্তার মরদেহ হাসপাতালে ফেলে পালালো দূবৃত্তরা

 

তৌফিক তাপস, নওগাঁ : নওগাঁয় জুনায়েদ (৩৭) নামে এক সহকারী রাজস্ব কর্মকর্তার মরদেহ সদর হাসপাতালে ফেলে পালিয়েছে দূবৃত্তরা।

বুধবার ( ৪ ফেব্রুয়ারী) ভোর ৫ টার দিকে নওগাঁ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের সামনে মরদেহ রেখে পালিয়ে যায় দূবৃত্তরা।

ঘটনার প্রত্যক্ষদর্শী ট্রলিম্যান বাপ্পি জানান, ভোরের দিকে একটি পিকাপে করে দুজন মানুষ মরদেহটি নিয়ে আসে। এরপর জরুরী বিভাগের সামনে গাড়ি থেকে মরদেহটি ট্রলির উপরে ফেলে পালিয়ে যায় তারা। এরপর তাকে ট্রলিতে উঠিয়ে জরুরী বিভাগের চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। এরপর চিকিৎসক জানান তিনি মারা গেছেন।

বাপ্পি আরও বলেন, পালিয়ে যাওয়ার সময় পেছন থেকে তাদেরকে অনেক ডাকাডাকি করা হয়। কিন্তু তারা না শুনেই দ্রুতই সটকে পড়ে।

নিহত জুনায়েদের পরিচয় নিশ্চিত করে নওগাঁ কাষ্টমসের এসিস্ট্যান্ট রাজস্ব কমিশনার সাদেকুল ইসলাম জানান, জুনায়েদের বাড়ি পিরোজপুর জেলার বলিহারী গ্রামে। তার বাবার নাম মনজুরুল হক। তিনি সহকারী রাজস্ব কর্মকর্তা হিসেবে ঢাকা কাস্টমসে কর্মরত ছিলেন। এবং তার স্ত্রী নওগাঁর একটি কলেজ এর শিক্ষিকা। আজ সকালে ট্রেনে করে ঢাকা থেকে সান্তাহারে নামেন। এরপর আর কিছু জানা যায়নি। পরে হাসপাতালে থেকে তার পরিবারকে জানানো হয়।

জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক রেহেনুমা মুনমুন জানান, জুনায়েদকে মূলত মৃত অবস্থায় পান চিকিৎসক। প্রাথমিকভাবে তার হাত ও পায়ে আঘাতে চিহ্ন পাওয়া যায়। তবে তার মৃত্যু বিষয়টি ময়নাতদন্তে শেষে নিশ্চিত হওয়া যাবে।

নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তদন্ত খোরশেদ জানান, এ বিষয়ে হাসপাতাল কতৃপক্ষের কাছ থেকে জেনেছেন তারা। তবে পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ করা হয়নি। তবে বিষয়টি নিয়ে কাজ করছে পুলিশ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,