নওগাঁর খিদিরপুর উচ্চ বিদ্যালয়ে প্রথমবারের মতো পূর্ণ মিলনী অনুষ্ঠিত
তৌফিক তাপস, নওগাঁ জেলা প্রতিনিধি : “এসো স্মৃতির অঙ্গনে” মিলি প্রীতির বন্ধনে” এ শ্লোগানে নওগাঁর সদর উপজেলার খিদিরপুর উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম বারের মতো পূর্ণ মিলনী অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার দুপুর ১টায় খিদিরপুর উচ্চ বিদ্যালয়ের মাঠে প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে এ পূর্ণমিলনী অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ সদর-৫ আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ শহিদ মো: শরিফ , বীর মুক্তিযোদ্ধা হারুন আল রশিদ, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল মতিন তালুকদার , জেলা ছাত্রদলের সভাপতি জাকারিয়া হোসেন জাকির এবং সাধারণ সম্পাদক মামুন বিন ইসলাম দোহা প্রমূখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলামিন হোসেন এবং আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন আবু বক্কর সিদ্দিক। পূর্ণ মিলনীতে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলায় বিদ্যালয় প্রাঙ্গণ উৎসবমুখর হয়ে ওঠে। বক্তারা বিদ্যালয়ের ঐতিহ্য ধরে রাখার পাশাপাশি শিক্ষার মান উন্নয়নে একযোগে কাজ করার আহ্বান জানান।





