সারাদেশ

নওগাঁ ১ আসনে ডা. ছালেক চৌধুরীকে মনোনয়ন দেওয়ার দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ

তৌফিক তাপস, নওগাঁ জেলা প্রতিনিধি : নওগাঁ ১ (পোরশা, সাপাহার, নিয়ামতপুর) আসনে তিনবারের নির্বাচিত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ডা. ছালেক চৌধুরীকে বিএনপির দলীয় মনোনয়ন দেওয়ার দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে পোরশা উপজেলার সারাইগাছী স্কুল মাঠে ঘন্টাব্যাপী বিক্ষোভ প্রদর্শন ও পরে রাস্তায় মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে ডা. ছালেক চৌধুরীর তিন উপজেলার কর্মী, সমর্থক ও অনুসারী এবং বিএনপির বিভিন্ন পর্যায়ের কয়েকহাজার নেতাকর্মী অংশগ্রহন করেন।
উল্লেখ্য, নওগাঁ -১ আসনে নিয়ামতপুর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মো: মোস্তাফিজুর রহমানকে বিএনপির দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,